কুন্দুজের কাছে একটি এলাকা দখল করেছে আফগান তালেবান
আফগানিস্তানের তালেবান কন্দুজ নগরীর কাছে একটি এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রচণ্ড লড়াইয়ের একদিন পর এ এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করে তালেবান।
পুলিশ সূত্র থেকে বলা হয়েছে, কুন্দুজ নগরীর বাইরে কালাই জাল এলাকা আজ(শনিবার) সকালে দখল করেছে তালেবান। প্রচণ্ড লড়াইয়ের পর আফগান নিরাপত্তা বাহিনী ওই এলাকা থেকে সরে যায়। বেসামরিক ও সামরিক বাহিনীর সদস্যদের হতাহতের আশংকায় নিরাপত্তা বাহিনী সরে যায়।
এদিকে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, পুলিশ সদর দফতর, গভর্নরের বাসভবনসহ সব নিরাপত্তা চেকপয়েন্ট তালেবান দখল করে নিয়েছে।
সংঘর্ষে অনেক পুলিশ এবং সেনা নিহত হয়েছে বলেও দাবি করেন তিনি। গত ১৮ মাসে তালেবান দু’ দফা কুন্দুজের কেন্দ্রস্থল দখল করেছিল। তবে এ সব দখল খুবই অল্প সময়ের বজায় ছিল। কালাই জাল দখলের মাধ্যমে তৃতীয় দফা এ নগরী দখলের চেষ্টা করছে তালেবান।#
পার্সটুডে/মূসা রেজা/৭