চীনে পিয়ানো বাজিয়ে তাক লাগিয়ে দিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন
https://parstoday.ir/bn/news/world-i37916-চীনে_পিয়ানো_বাজিয়ে_তাক_লাগিয়ে_দিলেন_রুশ_প্রেসিডেন্ট_পুতিন
চীন সফররত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ(রোববার) পিয়ানো বাজিয়েছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং’য়েরে সঙ্গে বৈঠকের জন্য অপেক্ষা করার অবকাশে পিয়ানো বাজান তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৪, ২০১৭ ১৯:২৪ Asia/Dhaka
  • চীনে পিয়ানো বাজিয়ে তাক লাগিয়ে দিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন

চীন সফররত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ(রোববার) পিয়ানো বাজিয়েছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং’য়েরে সঙ্গে বৈঠকের জন্য অপেক্ষা করার অবকাশে পিয়ানো বাজান তিনি।

ওয়ান বেল্ট ওয়ান রোড বা ওবোর শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার জন্য বেইজিং সফর করছেন পুতিন। চীনা প্রেসিডেন্টের বাসভবনের গ্র্যান্ড পিয়ানো দেখে মন্ত্রমুগ্ধের মতো বাজাতে বসে যান ৬৪ বছর বয়সী পুতিন।

প্রথমে রুশ রাজধানী মস্কো এবং পরে নিজ নগরী সাবেক লেলিনগ্রাদ বর্তমানের সেন্ট পির্টাসবার্গকে নিয়ে গাথা সংগীতের সুর তোলেন পিয়ানোতে। এ সময়ে পিয়ানো বাজানোর ক্ষেত্রে নিজ নিপুণ দক্ষতার পরিচয় দেন তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/১৪