‘সৌদি সফরের সময় মেলানিয়ার পোশাক নিয়ে কোনো বাধা-নিষেধ নেই’
https://parstoday.ir/bn/news/world-i38258-সৌদি_সফরের_সময়_মেলানিয়ার_পোশাক_নিয়ে_কোনো_বাধা_নিষেধ_নেই’
সৌদি আরব সফরকালে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের পোশাকের বিষয়ে কোনো বাধা-নিষেধ আরোপ করা হয়নি। সস্ত্রীক সৌদি আরব সফরের মধ্য দিয়ে ক্ষমতা গ্রহণের পর প্রথম বিদেশ সফরের সূচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ১৯, ২০১৭ ১৭:০২ Asia/Dhaka
  • ‘সৌদি সফরের সময় মেলানিয়ার পোশাক নিয়ে কোনো বাধা-নিষেধ নেই’

সৌদি আরব সফরকালে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের পোশাকের বিষয়ে কোনো বাধা-নিষেধ আরোপ করা হয়নি। সস্ত্রীক সৌদি আরব সফরের মধ্য দিয়ে ক্ষমতা গ্রহণের পর প্রথম বিদেশ সফরের সূচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সৌদি আরব সফরকালে মেলানিয়া ট্রাম্পের পোশাক কি হবে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক জল্পনা-কল্পনা চলছে। অবশ্য এ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী খোদ আবদেল বিন আহমেদ আল-জুবাইর। তিনি বলেছেন, যে কোনো পোশাকেই মেলানিয়াকে সৌদি আরবে স্বাগত জানানো হবে।

আগামীকাল(শনিবার) সন্ধ্যায় আনুষ্ঠানিক ভোজসভায় সৌদি রাজপরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হবে ট্রাম্প এবং মেলানিয়া। চলতি সপ্তাহেরে গোড়ার দিকে এ তথ্য দিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টার।  এদিকে, সৌদি আরব সফরকালে ট্রাম্পের সফরসূচিতে বিনোদনের সুযোগ রাখা হয়েছে।

সৌদি আরব সফর শেষে ইহুদিবাদী ইসরাইল সফরে যাবেন ট্রাম্প।#

পার্সটুডে/মূসা রেজা/১৯