রিয়াদ-ওয়াশিংটন অস্ত্র চুক্তি সৌদি আরবের যুদ্ধাপরাধের পুরস্কার: এইচআরডাব্লিউ
https://parstoday.ir/bn/news/world-i38440-রিয়াদ_ওয়াশিংটন_অস্ত্র_চুক্তি_সৌদি_আরবের_যুদ্ধাপরাধের_পুরস্কার_এইচআরডাব্লিউ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সঙ্গে প্রায় ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রির চুক্তি চূড়ান্ত করায় ট্রাম্প প্রশাসনের নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। আলে সৌদ সরকারের মানবাধিকার লঙ্ঘনের রেকর্ড বিবেচনা না করেই এ অস্ত্র চুক্তি করা হয়েছে বলে জানিয়েছে তারা।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মে ২২, ২০১৭ ১২:১৫ Asia/Dhaka
  • সৌদি রাজা সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার দেশের সর্বোচ্চ  পদক পরিয়ে দিচ্ছেন।
    সৌদি রাজা সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার দেশের সর্বোচ্চ পদক পরিয়ে দিচ্ছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সঙ্গে প্রায় ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রির চুক্তি চূড়ান্ত করায় ট্রাম্প প্রশাসনের নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। আলে সৌদ সরকারের মানবাধিকার লঙ্ঘনের রেকর্ড বিবেচনা না করেই এ অস্ত্র চুক্তি করা হয়েছে বলে জানিয়েছে তারা।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেয়ার পর ডোনাল্ড ট্রাম্প প্রথম বিদেশ সফরে সৌদি আরব গেছেন। সেখানে পৌঁছে ডোনাল্ড ট্রাম্প রাজতান্ত্রিক সরকারের সঙ্গে বিতর্কিত অস্ত্র চুক্তিসহ আরো বড় ধরনের কিছু চুক্তি করেন।

ওয়াশিংটন-রিয়াদের অস্ত্র চুক্তি বিষয়ে আমেরিকা ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টির পরিচালক এরিক ফেরেরো এক বিবৃতিতে বলেন, ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞায় ইয়েমেনের অন্তর্ভুক্তি ছিল অত্যন্ত 'অসচেতনমূলক'। দারিদ্র্যপীড়িত ইয়েমেনে সৌদি আরব যে যুদ্ধাপরাধ করেছে তার অকাট্য প্রমাণ রয়েছে বলেও জানান তিনি।

অস্ত্র চুক্তিতে সই করছে ডোনাল্ড ট্রাম্প ও রাজা সালমান

সৌদি আরব গত দুই বছর ধরে ইয়েমেনের বিভিন্ন অংশে বর্বরোচিত বিমান হামলা চালিয়ে দেশটির হাজার হাজার বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে। আর এ ক্ষেত্রে সৌদিকে সামরিক এবং গোয়েন্দা সহযোগিতা দিয়েছে আমেরিকা। বিনা প্ররোচনায় ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরব যে অন্যায় যুদ্ধ চাপিয়ে দিয়েছে তার প্রতি অন্ধ সমর্থন যুগিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। এমনকি আমেরিকা প্রবেশে যেসব মুসলিম দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে সেই দেশগুলোর তালিকায় ইয়েমেনও রয়েছে।

অন্যদিকে, সৌদি আরবের সঙ্গে ট্রাম্প প্রশাসনের নতুন এ চুক্তিকে ইয়েমেনের বিরুদ্ধে সৌদির যুদ্ধাপরাধের পুরস্কার হিসেবে আখ্যায়িত করেছে নিউইয়র্ক ভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ। এছাড়া, ওয়াশিংটনও ইয়েমেনে যুদ্ধাপরাধ করে যাচ্ছে বলেও অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি। তারা বলেছে, মার্কিন বাহিনী ইয়েমেনের বিভিন্ন অংশে অন্তত ৮১বার ড্রোন হামলা চালিয়েছে এবং এসব হামলার প্রমাণ তাদের কাছে রয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/২২