মার্কিন গোয়েন্দা বিমানকে প্রতিহত করল চীনের ২ যুদ্ধবিমান
https://parstoday.ir/bn/news/world-i38774-মার্কিন_গোয়েন্দা_বিমানকে_প্রতিহত_করল_চীনের_২_যুদ্ধবিমান
মার্কিন গোয়েন্দা বিমান পি-৩ ওরিয়নকে প্রতিহত করেছে চীনের দুই যুদ্ধবিমান। বুধবার হংকংয়ের কাছে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। দক্ষিণ চীন সাগরে চীনের দাবীকৃত এলাকার কাছ দিয়ে মার্কিন যুদ্ধজাহাজ যাওয়ার কয়েকদিনের মধ্যেই এ ঘটনা ঘটল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৭, ২০১৭ ০৬:৪৭ Asia/Dhaka
  • মার্কিন গোয়েন্দা বিমানকে প্রতিহত করল চীনের ২ যুদ্ধবিমান

মার্কিন গোয়েন্দা বিমান পি-৩ ওরিয়নকে প্রতিহত করেছে চীনের দুই যুদ্ধবিমান। বুধবার হংকংয়ের কাছে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। দক্ষিণ চীন সাগরে চীনের দাবীকৃত এলাকার কাছ দিয়ে মার্কিন যুদ্ধজাহাজ যাওয়ার কয়েকদিনের মধ্যেই এ ঘটনা ঘটল।

পি-৩ ওরিয়ন বিমান হংকংয়ের দেড়শ মাইল দক্ষিণ-পূর্ব দিয়ে উড়ে যাওয়ার সময় তাকে প্রতিহত করে চীনের দুই যুদ্ধবিমান। এ সময় তারা গোয়েন্দা বিমান পি-৩ ওরিয়নের মাত্র ২০০ গজের মধ্যে চলে এসেছিল।

মার্কিন কর্মকর্তারা দাবি করেন, পি-৩ ওরিয়নের একেবারে সামনে চলে আসে চীনা একটি যুদ্ধবিমান। এটি অনিরাপদ এবং অপেশাদারভাবে সামনে চলে আসায় পি-৩ ওরিয়নের স্বাভাবিক উড্ডয়ন বাধাগ্রস্ত  হয়েছে বলে মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন।

আমেরিকা কূটনৈতিক পথে বিষয়টি চীনের কাছে তুলবে বলেও মার্কিন চ্যানেল এবিসি নিউজ জানিয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/২৭