মঙ্গলবারে আইসিবিএমকে ভূপাতিত করার প্রথম পরীক্ষা চালাবে আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i38784-মঙ্গলবারে_আইসিবিএমকে_ভূপাতিত_করার_প্রথম_পরীক্ষা_চালাবে_আমেরিকা
রকেট ছুঁড়ে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা আইসিবিএমকে ভূপাতিত করার পরীক্ষা প্রথম বারের মতো চালানোর পরিকল্পনা করেছে আমেরিকা। মঙ্গলবারে এ পরীক্ষা চালানো হবে বলে ঘোষণা করেছে পেন্টাগন। উত্তর কোরিয়া যখন আইসিবিএম তৈরির পথে দ্রুত এগিয়ে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে তখন এ পরীক্ষা চালানোর ঘোষণা দিল ওয়াশিংটন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মে ২৭, ২০১৭ ১০:০২ Asia/Dhaka
  • মঙ্গলবারে আইসিবিএমকে ভূপাতিত করার প্রথম পরীক্ষা চালাবে আমেরিকা

রকেট ছুঁড়ে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা আইসিবিএমকে ভূপাতিত করার পরীক্ষা প্রথম বারের মতো চালানোর পরিকল্পনা করেছে আমেরিকা। মঙ্গলবারে এ পরীক্ষা চালানো হবে বলে ঘোষণা করেছে পেন্টাগন। উত্তর কোরিয়া যখন আইসিবিএম তৈরির পথে দ্রুত এগিয়ে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে তখন এ পরীক্ষা চালানোর ঘোষণা দিল ওয়াশিংটন।

পরীক্ষার সময়ে উত্তর কোরিয়া থেকে ছুটে আসা আইসিবিএমের সম্ভাব্য পরিবেশ ফুটিয়ে তুলবে পেন্টাগন । এ পরীক্ষায় ব্যবহৃত আইসিবিএমকে ধ্বংসকারী রকেট  ক্যালিফোর্নিয়ার ভ্যানডেনবার্গ বিমানঘাঁটির ভূগর্ভস্থ সাইলো থেকে ছোঁড়া হবে। আর প্রশান্ত মহাসাগরের কওয়াজালেইন অ্যাটল থেকে ছোঁড়া হবে আইসিবিএম এবং এতে বিস্ফোরকহীন বোমাও বসানো থাকবে।

আইসিবিএমকে ধ্বংসের কাজে ব্যবহৃত রকেটকে ‘কিল ভেহিক্যাল বা ‘ঘাতক যান বলা হয়। ছুটে আসা আইসিবিএমকেঘাতক যানের আঘাতে  প্রশান্ত মহাসাগরের উপরে ধ্বংসের পরিকল্পনা করা হয়েছে।

১৯৯৯ সাল থেকে এ পর্যন্ত  ছুটে আসা ক্ষেপণাস্ত্র ধ্বংসের ১৭টি পরীক্ষা চালিয়েছে আমেরিকা। এর মধ্যে মাত্র নয়টি সফল হয়েছে। সর্বশেষ ২০১৪ সালে এ রকম সফল পরীক্ষা চালানো হলেও এরপর উপুর্যপরি তিন দফা তা পুরোপুরি ব্যর্থ হয়েছে।#   

পার্সটুডে/মূসা রেজা/২৭