প্রসঙ্গ দ. চীন সাগর: মার্কিন ‘দায়িত্বজ্ঞানহীন’ বক্তব্য প্রত্যাখ্যান করল বেইজিং
https://parstoday.ir/bn/news/world-i39452-প্রসঙ্গ_দ._চীন_সাগর_মার্কিন_দায়িত্বজ্ঞানহীন’_বক্তব্য_প্রত্যাখ্যান_করল_বেইজিং
চীন কঠোর ভাষায় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসের বক্তব্যের প্রতিবাদ করেছে এবং এ মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে অভিহিত করেছে। দক্ষিণ চীন সাগরকে ‘সামরিকীকরণ’ করছে বলে ম্যাটিসের মন্তব্যকে এ কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করে বেইজিং।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৫, ২০১৭ ১৫:১০ Asia/Dhaka
  • প্রসঙ্গ দ. চীন সাগর: মার্কিন ‘দায়িত্বজ্ঞানহীন’ বক্তব্য প্রত্যাখ্যান করল বেইজিং

চীন কঠোর ভাষায় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসের বক্তব্যের প্রতিবাদ করেছে এবং এ মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে অভিহিত করেছে। দক্ষিণ চীন সাগরকে ‘সামরিকীকরণ’ করছে বলে ম্যাটিসের মন্তব্যকে এ কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করে বেইজিং।

দক্ষিণ চীন সাগরের স্পার্টলি দ্বীপপুঞ্জে বেইজিংয়ের কৃত্রিম দ্বীপ নির্মাণ তৎপরতার বিরুদ্ধে অনেকবার উদ্বেগ প্রকাশ করেছে ওয়াশিংটন। আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ এ পানিপথে নৌচলাচলের কথিত স্বাধীনতা এতে হুমকির মুখে পড়ছে বলে মন্তব্য করেছে ওয়াশিংটন।

চীনসহ এ এলাকার অনেক দেশই দক্ষিণ চীন সাগরের ওপর নিজ সার্বভৌমত্ব দাবি করছে। এ সাগরে তেল ও গ্যাসের ব্যাপক মজুদ আছে বলে ধারণা করা হয়। গত কয়েক দশক ধরে এ অঞ্চল নিয়ে চীনের সঙ্গে আঞ্চলিক দেশগুলোর টানাপড়েন চলছে। ফলে এশিয়ার সম্ভাব্য সামরিক সংঘাতের কেন্দ্র এটি হয়ে উঠতে পারে বলে আশংকা করা হচ্ছে।

সিঙ্গাপুরে আঞ্চলিক নিরাপত্তা বিষয়ক সম্মেলনে ম্যাটিস দাবি করেন, দক্ষিণ চীন সাগরে অন্যান্য দেশের অন্যান্য দেশের নির্মাণ তৎপরতার সঙ্গে বেইজিংয়ের তৎপরতার কয়েক রকমের গুরুত্বপূর্ণ তফাৎ রয়েছে। সামরিকীকরণ এবং আন্তর্জাতিক আইনের প্রতি অশ্রদ্ধা দেখানো মাধ্যমে অন্যান্য দেশের স্বার্থকে ঘৃণার চোখে চীন দেখছে বলেও দাবি করেন তিনি। 

গতকাল শেষ বেলায় দেয়া বিবৃতিতে ম্যাটিসের বক্তব্যকে ‘দায়িত্বজ্ঞাহীন বলে অভিহিত করেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং। তিনি আরো বলেন, বাইরের কোনো কোনো দেশ নিজদের হীন স্বার্থ চরিতার্থ করতে বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছে। দক্ষিণ চীন সাগরের স্পার্টলি দ্বীপপুঞ্জ এবং আশেপাশের এলাকার ওপর চীনে তর্কাতীত সার্বভৌমত্ব রয়েছে বলেও জানান তিনি।# 

পার্সটুডে/মূসা রেজা/৫