আফগান কমান্ডোর গুলিতে ২ মার্কিন সেনা নিহত, আহত ২
জুন ১০, ২০১৭ ১৯:৪০ Asia/Dhaka
আফগানিস্তানের নানগারহার প্রদেশে এক আফগান কমান্ডোর গুলিতে দুই মার্কিন সেনা নিহত এবং দুই জন আহত হয়েছে। পাল্টা গুলিতে ওই কমান্ডো নিহত হয়েছে।
প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি আজ(শনিবার) আরো জানিয়েছেন, অচিন জেলায় এ ঘটনা ঘটেছে। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ বিরোধী যৌথ অভিযানের সময় এ ঘটনা ঘটেছে বলে জানান তিনি। এ ছাড়া, ঘটনা সূত্রপাত কি নিয়ে হয়েছে বা এ সম্পর্কে বিস্তারিত আর কিছু জানান নি তিনি।
গত মার্চেও হেলমান্দ প্রদেশে এ ধরণের এক হামলায় তিন মার্কিন সেনা নিহত হয়েছিল। আফগানিস্তানে প্রচণ্ড মার্কিন বিরোধী মনোভাবের প্রকাশ ঘটছে এ জাতীয় হামলার মাধ্যমে। দেশটিতে চলমান রক্তপাতের জন্য ওয়াশিংটন দায়ী বলেই বেশির ভাগ আফগান মনে করেন।#
পার্সটুডে/মূসা রেজা/১০
ট্যাগ