আফগানিস্তানে ৩ মার্কিন সেনা নিহত হওয়ার খবর স্বীকার করল পেন্টাগন
জুন ১২, ২০১৭ ০১:০০ Asia/Dhaka
আফগানিস্তানে তিন মার্কিন সেনা নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন। পূর্ব আফগানিস্তানে শনিবার ওই তিন মার্কিন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন পেন্টাগন।
আফগানিস্তানের নিরাপত্তা সূত্রগুলো অবশ্য জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের আচিন শহরে শনিবারের ঘটনায় চার মার্কিন সেনা নিহত হয়েছে।
শনিবার এক আফগান সৈন্য হঠাৎ করে গুলিবর্ষণ শুরু করলে ওই চার মার্কিন সেনা নিহত হয়। পরে মার্কিন সেনাদের গুলিতে হামলাকারী আফগান সৈন্য নিহত হয়।
আফগানিস্তানের ক্ষুব্ধ সেনা ও পুলিশ সদস্যদের হাতে এ পর্যন্ত বহু মার্কিন সেনা নিহত হয়েছে। দেশটিতে বর্তমানে প্রায় ১০,০০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১২
ট্যাগ