রুশ প্রতিরক্ষামন্ত্রীর বিমানের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টায় তাড়া খায় এফ-১৬
https://parstoday.ir/bn/news/world-i40612-রুশ_প্রতিরক্ষামন্ত্রীর_বিমানের_দিকে_এগিয়ে_যাওয়ার_চেষ্টায়_তাড়া_খায়_এফ_১৬
রাশিয়ার একটি যুদ্ধবিমান আজ(বুধবার) বাল্টিকের আকাশে ন্যাটো জঙ্গি বিমানকে তাড়িয়ে দিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু’কে বহনকারী বিমানের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে ন্যাটো জঙ্গি বিমানকে তাড়িয়ে দেয়া হয়।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জুন ২১, ২০১৭ ১৬:১৬ Asia/Dhaka
  • রুশ প্রতিরক্ষামন্ত্রীর বিমানের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টায় তাড়া খায় এফ-১৬

রাশিয়ার একটি যুদ্ধবিমান আজ(বুধবার) বাল্টিকের আকাশে ন্যাটো জঙ্গি বিমানকে তাড়িয়ে দিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু’কে বহনকারী বিমানের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে ন্যাটো জঙ্গি বিমানকে তাড়িয়ে দেয়া হয়।

শোইগুকে বহনকারী বিমানের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে ন্যাটো এফ-১৬ জঙ্গি বিমান । এ সময়ে তাকে তাড়া করে রুশ এসইউ-২৭ বিমান।  রুশ বিমানের তাড়ার মুখে গতি পরিবর্তন করে পালিয়ে যেতে বাধ্য হয় ন্যাটো বিমান।

ন্যাটো বিমান কেনো শোইগুকে বহনকারী বিমানের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তা এখনো পরিষ্কার নয়। 

এদিকে, ভিন্ন আরেক ঘটনায় সোমবার বাল্টিকের আকাশে মার্কিন গোয়েন্দা বিমানের ৫ ফুট বা ১.৫ মিটারের মধ্য রুশ যু্দ্ধবিমান দিয়ে উড়ে গেছে বলে মার্কিন কর্মকর্তারা দাবি করছেন।  এ ধরণের উড্ডয়ন অনিরাপদ বলেও দাবি করা হয়েছে।

কিন্তু এ বক্তব্যের প্রতিবাদ করে রাশিয়া বলেছে, আমেরিকার বিমানই প্রথম উত্তেজনা সৃষ্টিকারী উড্ডয়ন করেছে।

পার্সটুডে/মূসা রেজা/২১