ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করতে ফ্রান্সে বিক্ষোভ
https://parstoday.ir/bn/news/world-i41004-ইসরাইলের_ওপর_অস্ত্র_নিষেধাজ্ঞা_আরোপ_করতে_ফ্রান্সে_বিক্ষোভ
ফ্রান্সের রাজধানী প্যারিসের বিমান প্রদর্শনীতে অংশ নেয়া ইহুদিবাদী ইসরাইলের অস্ত্র কোম্পানি 'এলবিট সিস্টেম' স্টলের সামনে জড়ো হয়ে ফরাসি মানবাধিকার কর্মীরা ব্যাপক বিক্ষোভ করেছেন। তেল আবিব সরকার ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ সংঘঠিত করছে বলেও অভিযোগ করেছেন তারা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৭, ২০১৭ ১৩:৩৩ Asia/Dhaka
  • ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করতে ফ্রান্সে বিক্ষোভ

ফ্রান্সের রাজধানী প্যারিসের বিমান প্রদর্শনীতে অংশ নেয়া ইহুদিবাদী ইসরাইলের অস্ত্র কোম্পানি 'এলবিট সিস্টেম' স্টলের সামনে জড়ো হয়ে ফরাসি মানবাধিকার কর্মীরা ব্যাপক বিক্ষোভ করেছেন। তেল আবিব সরকার ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ সংঘঠিত করছে বলেও অভিযোগ করেছেন তারা।

দখলদার তেল আবিবের কঠোর দমন পীড়নের শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করতে চলতি সপ্তাহের প্রথম দিকে ইসরাইলি ওই স্টলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখান ফিলিস্তিনপন্থি মানবাধিকার সংগঠন বিডিএস এবং দি ডিসঅবিডিয়েন্টের কর্মীরা।

Image Caption

ফিলিস্তিনিদের ভূখণ্ডের ওপর দখলদারিত্বের অবসান এবং আন্তার্জাতিক আইনের প্রতি যথাযথ সম্মান না দেখানো পর্যন্ত তেল আবিবের বিরুদ্ধে অবিলম্বে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করতে বিক্ষোভকারীরা আন্তার্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান।

এছাড়া, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইল কঠোর দমন পীড়নের চালানোর জন্য এলবিট সিস্টেমের কর্মকর্তাদেরকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান তারা।

হাইফা ভিত্তিক এলবিট সিস্টেম ইসরাইলের বৃহৎ অস্ত্র নির্মাণকারী কোম্পানি। এটি ইসরাইলি সামরিক বাহিনীর ব্যবহার করা ৮৫ ভাগ ড্রোন তৈরি করে থাকে। ২০১৪ সালে অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর চাপিয়ে দেয়া অন্যায় যুদ্ধের সময় ইসরাইলি সামরিক বাহিনীকে অস্ত্র সরবরাহ করেছিল এ কোম্পানি। ইসরাইলি সামরিক বাহিনীর বর্বরোচিত হামলায় সেই সময় ২,২০০ ফিলিস্তিনি নিহত এবং ১১,১০০ জন আহত হয়েছিল।#

পার্সটুডে/বাবুল আখতার/২৭