'কাতারের বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা চাপাতে পারে সৌদি জোট'
https://parstoday.ir/bn/news/world-i41096-'কাতারের_বিরুদ্ধে_আরো_নিষেধাজ্ঞা_চাপাতে_পারে_সৌদি_জোট'
কাতারের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রক্ষাকারী সংস্থাগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারে সৌদি নেতৃত্বাধীন জোট। দেশটির বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপের অংশ হিসেবে এটি করা হতে পারে বলে জানিয়েছেন রাশিয়ায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাত বা ইউএই’র রাষ্ট্রদূত ওমর গোবাশ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৮, ২০১৭ ১৫:৩৫ Asia/Dhaka
  • 'কাতারের বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা চাপাতে পারে সৌদি জোট'

কাতারের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রক্ষাকারী সংস্থাগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারে সৌদি নেতৃত্বাধীন জোট। দেশটির বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপের অংশ হিসেবে এটি করা হতে পারে বলে জানিয়েছেন রাশিয়ায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাত বা ইউএই’র রাষ্ট্রদূত ওমর গোবাশ।

ব্রিটেনের দৈনিক গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে এ সব কথা বলেন তিনি। তিনি আরো বলেন,  পিজিসিসির সদস্যপদ থেকে কাতারকে বহিষ্কার করাই আমিরাত ও তার মিত্রদের পক্ষ থেকে আরোপ করা একমাত্র  নিষেধাজ্ঞা নয়।

আরো কিছু কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা রয়েছে এবং এ সব বিবেচনা করা হচ্ছে বলেও জানান তিনি। এর মধ্যে বাণিজ্যিক অংশীদারকে বলা হতে পারে, তারা কি সৌদি জোটের সঙ্গে নাকি কাতারের সঙ্গে ব্যবসা করতে চায়। এ সিদ্ধান্ত তা তাদেরকেই নিতে দেয়া হবে বলেও জানান তিনি।

চলতি মাসের ৫ তারিখে কাতারের সঙ্গে একতরফাভাবে  সৌদি আরব, ইউএই, বাহরাইন এবং মিশর কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে।

সন্ত্রাসবাদের প্রতি কথিত সমর্থন এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগ তুলে চলতি মাসের ৫ তারিখে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশর কাতারের সঙ্গে সব ধরণের সম্পর্ক ছিন্ন করে। সম্পর্ক স্বাভাবিক করার জন্য এখন এসব দেশ কাতারকে ১৩ দফা শর্ত দিয়েছে যার মধ্যে আল-জাজিরা নেটওয়ার্ক বন্ধ ও ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবি রয়েছে।  কিন্তু গত শুক্রবার থেকে ১০ দিনের মধ্যে এসব দাবি মানার সময়সীমা বেধে দেয়া হয়েছে। কাতার এরইমধ্যে এসব শর্ত নাকচ করে দিয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/২৮