ক্রুজ ক্ষেপণাস্ত্রের সক্ষমতায় সন্তোষ প্রকাশ করলেন পুতিন
https://parstoday.ir/bn/news/world-i41638-ক্রুজ_ক্ষেপণাস্ত্রের_সক্ষমতায়_সন্তোষ_প্রকাশ_করলেন_পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের একটি নয়া ক্রুজ ক্ষেপণাস্ত্রের উঁচু পর্যায়ের সক্ষমতায় সন্তোষ প্রকাশ করেছেন। সিরিয়ায় তৎপর জঙ্গিদের বিরুদ্ধে আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্র সফলভাবে নিক্ষেপের পর এ সন্তোষ প্রকাশ করলেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৭, ২০১৭ ০৩:১৫ Asia/Dhaka
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের একটি নয়া ক্রুজ ক্ষেপণাস্ত্রের উঁচু পর্যায়ের সক্ষমতায় সন্তোষ প্রকাশ করেছেন। সিরিয়ায় তৎপর জঙ্গিদের বিরুদ্ধে আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্র সফলভাবে নিক্ষেপের পর এ সন্তোষ প্রকাশ করলেন তিনি।

বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে সামরিক সহযোগিতা বিষয়ক রুশ কমিশনে বক্তব্য দিতে গিয়ে পুতিন বলেন, কেএইচ-১০১ ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় এগুলোর উচ্চ সক্ষমতার বিষয়টি প্রমাণিত হয়েছে। ৪,৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ক্ষেপণাস্ত্রগুলো নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে তিনি দাবি করেন।

সিরিয়ায় তৎপর উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করার একদিন পর ভ্লাদিমির পুতিন এ বক্তব্য দিলেন।

টিইউ-৯৫ যুদ্ধবিমান দিয়ে ১,০০০ কিলোমিটার দূরে দায়েশের লক্ষ্যবস্তুতে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে

বুধবার রাশিয়ার টিইউ-৯৫ কৌশলগত বোমারু বিমান দিয়ে সিরিয়ার হামা ও হোমস প্রদেশের মধ্যবর্তী স্থানে দায়েশের অবস্থানে কেএইচ-১০১ ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। লক্ষ্যবস্তু থেকে ১,০০০ কিলোমিটার দূরে বসে নিক্ষিপ্ত এই ক্ষেপণাস্ত্র সঠিকভাবে দায়েশের অবস্থানে আঘাত হানে বলে রাশিয়া দাবি করেছে।

রুশ প্রেসিডেন্ট বলেন, দায়েশের বিরুদ্ধে অভিযানে রাশিয়া ক্ষেপণাস্ত্রসহ যেসব সমরাস্ত্র ব্যবহার করেছে তার সাফল্য পর্যালোচনা করে দেখতে হবে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৭