মার্কিন হুমকি মোকাবেলায় নতুন কৌশল নিচ্ছেন পুতিন
https://parstoday.ir/bn/news/world-i42556-মার্কিন_হুমকি_মোকাবেলায়_নতুন_কৌশল_নিচ্ছেন_পুতিন
মার্কিন নৌবাহিনীর হুমকি মোকাবেলায় রাষ্ট্রীয় নতুন নীতি-কৌশলের অনুমোমন দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্বের বিভিন্ন সাগর ও মহাসাগরে মার্কিন নৌবাহিনীর উপস্থিতিকে রাশিয়া নিজের জন্য হুমকি বলে মনে করে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২১, ২০১৭ ১৩:৫৮ Asia/Dhaka
  • রুশ নৌবহর
    রুশ নৌবহর

মার্কিন নৌবাহিনীর হুমকি মোকাবেলায় রাষ্ট্রীয় নতুন নীতি-কৌশলের অনুমোমন দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্বের বিভিন্ন সাগর ও মহাসাগরে মার্কিন নৌবাহিনীর উপস্থিতিকে রাশিয়া নিজের জন্য হুমকি বলে মনে করে।

গতকাল (বৃহস্পতিবার) ওই নীতিতে সই করেছেন প্রেসিডেন্ট পুতিন এবং শিগগিরি তা কার্যকর হবে। ২২ পৃষ্ঠার এ দলিলে বলা হয়েছে, “রুশ ফেডারেশন তার নৌবাহিনীর বিশাল অবস্থান ধরে রাখবে; দেশের নৌবাহিনী সারা বিশ্বের মহাসাগরগুলোতে রাশিয়ার সম্ভাব্য জাতীয় স্বার্থ রক্ষা করবে।” আন্তর্জাতিক সংঘাত ও সহিংসতায় রুশ বাহিনীর ভূমিকা কী হবে তা নতুন নীতিতে বিস্তারিত বলা হয়েছে।

নতুন এই কৌশলের মধ্যে আমেরিকাকে সরাসরি হুমকি ও তার মিত্রদেরকে শত্রু বলে চিহ্নিত করা হয়েছে এবং আমেরিকা সারা বিশ্বের মহাসাগরগুলোতে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে বলে উল্লেখ করা হয়েছে। ২০৩০ সাল পর্যন্ত রাশিয়ার নতুন এই নীতি-কৌশল বলবৎ থাকবে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২১