৭ পণবন্দিকে হত্যা করল আফগান তালেবান
https://parstoday.ir/bn/news/world-i42656-৭_পণবন্দিকে_হত্যা_করল_আফগান_তালেবান
আফগানিস্তানে সেনাবাহিনীকে সহযোগিতার অভিযোগে সাত বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে জঙ্গি গোষ্ঠী তালেবান। এসব হতভাগ্য মানুষকে গত সপ্তাহে অপহরণ করেছিল উগ্র এই জঙ্গি গোষ্ঠী।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৩, ২০১৭ ০২:২৫ Asia/Dhaka
  • তালেবান জঙ্গি (ফাইল ছবি)
    তালেবান জঙ্গি (ফাইল ছবি)

আফগানিস্তানে সেনাবাহিনীকে সহযোগিতার অভিযোগে সাত বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে জঙ্গি গোষ্ঠী তালেবান। এসব হতভাগ্য মানুষকে গত সপ্তাহে অপহরণ করেছিল উগ্র এই জঙ্গি গোষ্ঠী।

নাম প্রকাশে অনুচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, গত সপ্তাহে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের একটি গ্রাম থেকে অন্তত ৬০ ব্যক্তিকে ধরে নিয়ে যায় তালেবান। তিনি জানান, এ পর্যন্ত  এই গোষ্ঠী ৩০ ব্যক্তিকে মুক্তি দিলেও এখনো আরো অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছেন।

কান্দাহার-উরুজগান মহাসড়কে অবস্থিত একটি সেনা ক্যাম্পে তালেবান সমন্বিত হামলা চালানোর সময় এসব বেসামরিক ব্যক্তিকে ধরে নিয়ে যায়। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, তালেবানরা সেনাবাহিনীকে সহযোগিতা করার জন্য গ্রামবাসীকে অভিযুক্ত করে তাদের ধরে নিয়ে গেছে।

জাতিসংঘ জানিয়েছে, ২০১৭ সালের প্রথম ছয় মাসে আফগানিস্তানে কমপক্ষে ১,৬০০ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৩