বল এখন আমেরিকার কোর্টে: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i43236-বল_এখন_আমেরিকার_কোর্টে_রাশিয়া
রাশিয়া বলেছে, ওয়াশিংটনের সঙ্গে মস্কোর সম্পর্কের আপাতত উন্নতি হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সেইসঙ্গে রাশিয়া থেকে শত শত মার্কিন কূটনীতিককে বহিষ্কারের ব্যাপারে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে নির্দেশ দিয়েছেন তার পক্ষ সমর্থন করেও বক্তব্য রেখেছে মস্কো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০১, ২০১৭ ০১:৩৯ Asia/Dhaka
  • ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ
    ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ

রাশিয়া বলেছে, ওয়াশিংটনের সঙ্গে মস্কোর সম্পর্কের আপাতত উন্নতি হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সেইসঙ্গে রাশিয়া থেকে শত শত মার্কিন কূটনীতিককে বহিষ্কারের ব্যাপারে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে নির্দেশ দিয়েছেন তার পক্ষ সমর্থন করেও বক্তব্য রেখেছে মস্কো।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের খেলায় বল এখন আমেরিকার কোর্টে। দু’দেশের স্বার্থ রক্ষিত হয় এমন ক্ষেত্রগুলোতে মস্কো এখনো ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতা করতে চায় বলে তিনি মন্তব্য করেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি দেশটিতে মার্কিন কূটনীতিকের সংখ্যা ৪৫৫ জনে নামিয়ে আনার নির্দেশ দেয়। এরপর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বহিষ্কারের আওতায় আসা মার্কিন কূটনীতিকের সংখ্যা স্পষ্ট করে বলেন, আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে ৭৫৫ মার্কিন কূটনীতিককে রাশিয়া ত্যাগ করতে হবে।

পুতিনের ওই সিদ্ধান্তকে সমর্থন করে পেসকভ বলেন, আমেরিকায় যেভাবে রুশ বিরোধী চেতনা তৈরি করা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট পুতিন সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। ওয়াশিংটন যদি সত্যিই মস্কোর সঙ্গে সম্পর্কের উন্নতি চায় তাহলে তাকে আমেরিকায় রুশ বিরোধী মনোভাব প্রচার বন্ধ করতে হবে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১