সহায়তা না পেয়ে তালেবানের কাছে হেরেছে আফগান সরকারি বাহিনী
আগস্ট ০৬, ২০১৭ ০৪:৪৩ Asia/Dhaka
-
তালেবান যোদ্ধাদের ফাইল ফটো
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় একটি গুরুত্বপূর্ণ এলাকা দখল করে নিয়েছে উগ্র গোষ্ঠী তালেবান। সন্ত্রাসীদের হামলা ঠেকানোর জন্য কেন্দ্রীয় সরকার পর্যাপ্ত সামরিক সহায়তা না দেয়ায় সরকারি বাহিনী পরাজিত হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় এক কর্মকর্তা।
গতকাল ধারাবাহিক হামলা চালিয়ে উত্তরাঞ্চলীয় সারি পুল প্রদেশের কৌশলগত গুরুত্বপূর্ণ মির্জাওয়ালাং এলাকা দখল করে নেয় তালেবান। সারি পুল প্রদেশের সাইয়াদ জেলায় এ এলাকাটি অবস্থিত বলে জানিয়েছেন প্রাদেশিক সরকারের মুখপাত্র জাবি আমানি। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের কাছে সহায়তা চেয়েও পাওয়া যায় নি বলে যুদ্ধে তারা পরাজিত হয়েছেন।
সম্প্রতি আফগানিস্তানে হামলা জোরদার করেছে তালেবান। এসব হামলার বেশিরভাগই চালানো হচ্ছে দেশটির দক্ষিণে।#
পার্সটুডে/মূসা রেজা/৬
ট্যাগ