সৌদি নির্বিচার হামলার মুখে বন্ধ হতে চলেছে ইয়েমেনের ব্লাড ব্যাংক
-
ইয়েমেনের ব্লাড ব্যাংকে কাজ করছেন একজন স্বাস্থ্যকর্মী
সৌদি আরবের অব্যাহত নির্বিচার হামলার মুখে বন্ধ হতে বসেছে ইয়েমেনের জাতীয় ব্লাড ব্যাংক। এক সপ্তাহের মধ্যে এটি পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে বলে আশংকা ব্যক্ত করেন ব্লাড ব্যাংকের পরিচালক আইম্যান আশ-শাইহারি।
তিনি বলেন, এটি বন্ধ হয়ে গেলে ইয়েমেনের শোচনীয় মানবিক পরিস্থিতির আরো অবনতি ঘটবে। প্রতি মাসে তিন হাজার রোগী এ কেন্দ্রে আসে বলে উল্লেখ করেন তিনি। এদের মধ্যে ক্যান্সার, রক্ত রোগ থ্যালাসেমিয়া এবং কিডনি রোগী রয়েছে উল্লেখ করে তিনি আরো জানান, সৌদি আগ্রাসনে আহত অনেক রোগীও এখানে আসে।
ডক্টরস উইদাউট বর্ডার বা এমএসএফ তহবিল যোগানো বন্ধ করে দিচ্ছে বলে ঘোষণা করার পর এটি বন্ধ হয়ে যাওয়ার আশংকা তীব্র হয়ে ওঠে। দুই বছরের বেশি সময় ধরে ইয়েমেনের ব্লাড ব্যাংককে তহবিল যুগিয়েছে এমএসএফ।
ইয়েমেনের ব্লাড এ পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’র কোনো সহায়তা পায় নি বলে জানিয়েছেন আশ-শাইহারি।#
পার্সটুডে/মূসা রেজা/১১