ভেনিজুয়েলার বিরুদ্ধে ‘সামরিক ব্যবস্থা’ নেয়া হতে পারে: ট্রাম্প
আগস্ট ১২, ২০১৭ ০৭:১০ Asia/Dhaka
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, লাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলার বিরুদ্ধে ‘সামরিক ব্যবস্থা’ গ্রহণের বিষয়টি নাকচ করে দেয়া হয়নি। নিউ জার্সির গলফ ক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ কথা বলেন তিনি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এবং জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন তিনি।
তিনি বলেন, প্রয়োজনে ভেনিজুয়েলার বিরুদ্ধে নেয়ার মতো সামরিক ব্যবস্থাসহ অনেক ব্যবস্থাই রয়েছে আমেরিকার কাছে। অবশ্য, মার্কিন সেনারা সরাসরি দেশটির বিরুদ্ধে নামবে কিনা এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান তিনি।
এদিকে, ট্রাম্পের এ বক্তব্যের পর পেন্টাগন বলেছে, ভেনিজুয়েলা নিয়ে কোনো নির্দেশ এখনো তাদের দেয়নি হোয়াইট হাউজ।#
পার্সটুডে/মূসা রেজা/১২
ট্যাগ