তালেবান ঠেকাতে আফগান কমান্ডো সংখ্যা দ্বিগুণ করা হবে
https://parstoday.ir/bn/news/world-i43988-তালেবান_ঠেকাতে_আফগান_কমান্ডো_সংখ্যা_দ্বিগুণ_করা_হবে
আফগানিস্তানের সামরিক বাহিনী দেশটির এলিট কমান্ডো বাহিনীর সদস্য সংখ্যা প্রায় দ্বিগুণ করার পরিকল্পনা নেয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী এ বাহিনীর সদস্য সংখ্যা ১২ হাজার থেকে বাড়িয়ে ২২ হাজার করা হবে। দেশটিতে তালেবান ঠেকাতে এ পরিকল্পনা নেয়া হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১২, ২০১৭ ০৮:১৬ Asia/Dhaka
  • তালেবান ঠেকাতে আফগান কমান্ডো  সংখ্যা দ্বিগুণ করা হবে

আফগানিস্তানের সামরিক বাহিনী দেশটির এলিট কমান্ডো বাহিনীর সদস্য সংখ্যা প্রায় দ্বিগুণ করার পরিকল্পনা নেয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী এ বাহিনীর সদস্য সংখ্যা ১২ হাজার থেকে বাড়িয়ে ২২ হাজার করা হবে। দেশটিতে তালেবান ঠেকাতে এ পরিকল্পনা নেয়া হয়েছে।

এ পরিকল্পনার অংশ হিসেবে আগামী মাসে  প্রশিক্ষণ একাডেমিতে ৮০০ সদস্য নেয়া হবে। একাডেমিতে এ সব সদস্যের টানা ১৪ সপ্তাহ প্রশিক্ষণ চলবে।  রাজধানী কাবুল থেকে দক্ষিণে একটি উপত্যকায় রাশিয়ার পুরানো ছত্রী বাহিনীর ঘাঁটিতে এ একাডেমি অবস্থিত। 

কমান্ডো বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানোর পাশাপাশি আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ পুলিশ বাহিনীর সদস্য সংখ্যা এক হাজার এবং আফগান বিমান বাহিনীর স্পেশাল মিশন উইংয়ের সদস্য ৯০০০ সংখ্যা বাড়ানো হবে।

মার্কিন জোরালো সহায়তা এবং আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির সামরিক সংস্কার পরিকল্পনার অংশ হিসেবে দেশটির কমান্ডো বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হচ্ছে।

তালেবানের সঙ্গে লড়াইয়ে আফগান কমান্ডো বাহিনী তুলনামূলক ভাবে উল্লেখযোগ্য সাফল্য দেখানোর পরই এর সদস্য সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নেয়া হয়।#

পার্সটুডে/মূসা রেজা/১২