আফগানিস্তানের আরো একটি জেলা দখলে নিল তালেবান
https://parstoday.ir/bn/news/world-i44124-আফগানিস্তানের_আরো_একটি_জেলা_দখলে_নিল_তালেবান
আফগানিস্তানের তালেবান সন্ত্রাসী গোষ্ঠী দেশটির উত্তরাঞ্চলীয় ফারইয়াব প্রদেশের একটি জেলার কিছু গুরুত্বপূর্ণ দফতর নিয়ন্ত্রণে নিয়েছে বলে একাধিক কর্মকর্তা জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৪, ২০১৭ ১২:৫১ Asia/Dhaka
  • আফগানিস্তানের তালেবান সন্ত্রাসী গোষ্ঠী
    আফগানিস্তানের তালেবান সন্ত্রাসী গোষ্ঠী

আফগানিস্তানের তালেবান সন্ত্রাসী গোষ্ঠী দেশটির উত্তরাঞ্চলীয় ফারইয়াব প্রদেশের একটি জেলার কিছু গুরুত্বপূর্ণ দফতর নিয়ন্ত্রণে নিয়েছে বলে একাধিক কর্মকর্তা জানিয়েছেন।

আফগান সেনাবাহিনীর মুখপাত্র নাসরুল্লাহ জামশিদি গতকাল (রোববার) বলেছেন, বেসামরিক লোকদের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় নিরাপত্তা বাহিনী গোরমাক জেলা থেকে পিছু হঠতে বাধ্য হয়েছে। তিনি বলেন, সেনাবাহিনী প্রত্যাহার করে নেয়ার পর তালেবান ওই জেলাটি সহজেই নিয়ন্ত্রনে নেয়। এদিকে, তালেবান গোষ্ঠীর মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ খবরের সত্যতা নিশ্চিত করেছে।

এর আগে গত সপ্তাহে ধারাবাহিক হামলা চালিয়ে উত্তরাঞ্চলীয় সারি পুল প্রদেশের সাইয়াদ জেলার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মির্জাওয়ালাং এলাকা দখলে নিয়েছিল তালেবান।উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশ এবং তালেবান যৌথভাবে এ হামলা চালিয়েছিল বলে স্থানীয় অধিবাসীরা জানিয়েছে। মির্জাওয়ালাং এলাকায় গত কয়েক দিনের হামলায় নারী ও শিশুসহ অন্তত ৬০ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই শিয়া হাজারাস জনগোষ্ঠীর সদস্য বলে জানা গেছে।#

পার্সটুডে/বাবুল আখতার/১৪