তেলবাহী ট্যাংকারের সঙ্গে মার্কিন রণতরির সংঘর্ষ: ১০ নাবিক নিখোঁজ, আহত ৫
https://parstoday.ir/bn/news/world-i44528-তেলবাহী_ট্যাংকারের_সঙ্গে_মার্কিন_রণতরির_সংঘর্ষ_১০_নাবিক_নিখোঁজ_আহত_৫
মার্কিন নৌবাহিনীর গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার ইউএসএস জন এস. ম্যাককেইন সিঙ্গাপুরের কাছে একটি তেলবাহী ট্যাংকারের সঙ্গে সংঘর্ষের পর রণতরির ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া, ডেস্ট্রয়ারের পাঁচ নাবিক আহত এবং ১০ জন নিখোঁজ হয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
আগস্ট ২১, ২০১৭ ০৩:৫০ Asia/Dhaka
  • সংঘর্ষে ক্ষতিগ্রস্ত ইউএসএস জন এস. ম্যাককেইন
    সংঘর্ষে ক্ষতিগ্রস্ত ইউএসএস জন এস. ম্যাককেইন

মার্কিন নৌবাহিনীর গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার ইউএসএস জন এস. ম্যাককেইন সিঙ্গাপুরের কাছে একটি তেলবাহী ট্যাংকারের সঙ্গে সংঘর্ষের পর রণতরির ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া, ডেস্ট্রয়ারের পাঁচ নাবিক আহত এবং ১০ জন নিখোঁজ হয়েছে।

স্থানীয় সময় সকাল ৬-২৪ মিনিটে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মার্কিন সপ্তম নৌবহর। সিঙ্গাপুর বন্দরের দিকে যাওয়ার পথে এ সংঘর্ষ হয়েছে। তেলবাহী জাহাজের অবস্থা কি দাঁড়িয়েছে সপ্তম নৌবহরের বিবৃতিতে তা উল্লেখ করা হয়নি। তবে ৩০ হাজার টনের তেলবাহী  জাহাজ দ্যা অ্যালনিক এমসি লাইব্রেরিয়ার পতাকা বহন করছিল। এটি সিঙ্গাপুর থেকে দক্ষিণ কোরিয়ায় যাচ্ছিল।

ওই এলাকায় তল্লাসী অভিযান চলছে। সিঙ্গাপুরের নৌবাহিনী এবং ওই এলাকায় অবস্থিত মার্কিন জাহাজ এতে অংশ নিয়েছে। সহায়তা করার জন্য ওই এলাকায় অবস্থান করছে সিঙ্গাপুরের পুলিশ কোস্ট গার্ডের জাহাজ । এ ছাড়া, মার্কিন নৌবাহিনীর আক্রমণের কাজে ব্যবহৃত যুদ্ধজাহাজ ইউএসএস আমেরিকাও তল্লাসিতে যোগ দিয়েছে।

এ ঘটনার তদন্ত করা হবে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। অবশ্য দুই মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয় দফা মারাত্মক সংঘর্ষে পড়ল মার্কিন নৌবাহিনীর জাহাজ । গত ১৭ জুনে কন্টেইনারবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ফিটজেরাল্ডের মারাত্মক ক্ষতি হয়েছিল। এ ঘটনায় মার্কিন সাত নাবিক নিহত হয় । জাপানের বন্দর নগরী ইউকোসুখাতর কাছে ঘটেছিল এ দুর্ঘটনা।

সংঘর্ষের ফলে ফিটজেরাল্ডের দেহে অনায়াসে ট্রাক্টর  ঢুকে যাওয়ার মতো  বিশাল গর্তের সৃষ্টি হয়। দায়িত্ব পালনে গাফলতির জন্য ফিটজেরাল্ডের ক্যাপ্টেন কমোডর ব্রিস বেনসন এবং নির্বাহী কর্মকর্তা কমোডোর সিয়েন বাবিটকে অপসারণ করা হবে। দুর্ঘটনার সময়ে এ দুই কর্মকর্তা ঘুমিয়ে ছিলেন। এ ছাড়া, সাজা হবে মার্কিন যুদ্ধজাহাজের আরো বারো নাবিকের।#

পার্সটুডে/মূসা রেজা/২১