আফগানিস্তানে সেনা উপস্থিতি দীর্ঘায়িত করার ঘোষণা দিলেন ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i44602-আফগানিস্তানে_সেনা_উপস্থিতি_দীর্ঘায়িত_করার_ঘোষণা_দিলেন_ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান নিয়ে তার সরকারের নতুন কৌশল প্রকাশ করেছেন। এতে দক্ষিণ এশিয়ার দেশটিতে মার্কিন সেনা উপস্থিতি দীর্ঘায়ত করার পরিকল্পনা করা হয়েছে। এর আগে, আফগানিস্তানে মার্কিন সেনা উপস্থিতিকে ‘পুরোপুরি অপচয়’ হিসেবে উল্লেখ করলেও এখন নিজের সে বক্তব্য থেকে সরে এসেছেন ট্রাম্প।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২২, ২০১৭ ০৬:৫২ Asia/Dhaka
  • আফগানিস্তানে সেনা উপস্থিতি দীর্ঘায়িত করার ঘোষণা দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান নিয়ে তার সরকারের নতুন কৌশল প্রকাশ করেছেন। এতে দক্ষিণ এশিয়ার দেশটিতে মার্কিন সেনা উপস্থিতি দীর্ঘায়ত করার পরিকল্পনা করা হয়েছে। এর আগে, আফগানিস্তানে মার্কিন সেনা উপস্থিতিকে ‘পুরোপুরি অপচয়’ হিসেবে উল্লেখ করলেও এখন নিজের সে বক্তব্য থেকে সরে এসেছেন ট্রাম্প।

ফোর্ট মাইয়ারে দেয়া ভাষণে আফগানিস্তানে সেনা উপস্থিতি দীর্ঘায়িত করা হবে বলে ঘোষণা করেন ট্রাম্প। মার্কিন টিভিতে প্রচারিত ভাষণে এ ঘোষণা দেন তিনি।

আফগানিস্তানে বর্তমানে আট হাজার ৪০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে এবং এরইমধ্যে পেন্টাগনকে আরো চার হাজার সেনা মোতায়েনের কর্তৃত্ব দিয়েছে হোয়াইট হাউজ। অবশ্য শেষ পর্যন্ত আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনা সংখ্যা কত হবে বা এ খাতে কি পরিমাণ অর্থ ব্যয় হবে সে সম্পর্কে কিছুই বলেননি ট্রাম্প।

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বদলে সেখানে সেনা উপস্থিতি দীর্ঘায়িত করার ঘোষণার মধ্যদিয়ে ট্রাম্পের নীতির উল্লেখযোগ্য পরিবর্তন ঘটল। নির্বাচনী প্রচার চলাকালে আফগানিস্তানে মার্কিন সেনা উপস্থিতিকে ‘পুরোপুরি বিপর্যয় হিসেবে উল্লেখ করেছিলেন তিনি। এ ছাড়া, আমেরিকার অভ্যন্তরীণ সমস্যাকে উপেক্ষা করে আফগানিস্তানে মার্কিন সম্পদ বিনষ্ট করা হচ্ছে বলেও উল্লেখ করেছিলেন তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/২২