এবার ভেনিজুয়েলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i44822-এবার_ভেনিজুয়েলার_ওপর_নিষেধাজ্ঞা_আরোপ_করল_আমেরিকা
দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন সরকার। এর ফলে আমেরিকার কোনো ব্যাংক ভেনিজুয়েলার সরকার কিংবা রাষ্ট্র পরিচালিত তেল কোম্পানির সঙ্গে লেনদেন করতে পারবে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৬, ২০১৭ ০৫:৫৯ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন সরকার। এর ফলে আমেরিকার কোনো ব্যাংক ভেনিজুয়েলার সরকার কিংবা রাষ্ট্র পরিচালিত তেল কোম্পানির সঙ্গে লেনদেন করতে পারবে না।

গতকাল (শুক্রবার) হোয়াইট ঘোষণা দিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলা সরকারের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য একটি নির্বাহী আদেশে সই করেছেন। এ সম্পর্কে এক বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন ভেনিজুয়েলার বেসরকারি খাতের কিছু বন্ড ও সরকারি ডিভিডেন্ডের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বিবৃতিতে দাবি করা হয়- প্রেসিডেন্ট নিকোলাস মাদুরের ‘অবৈধ শাসনকে সংশোধন করা এবং ভেনিজুয়েলার দুর্নীতিগ্রস্ত অর্থ ব্যবস্থা থেকে আমেরিকাকে রক্ষার জন্য’ ট্রাম্প প্রশাসন এ পদক্ষেপ নিয়েছে। এছাড়া, ভেনিজুয়েলার লোকজনকে দারিদ্রের হাত থেকে রক্ষা করা এবং তাদের জন্য মানবিক সাহায্য দেয়াও এ নিষেধাজ্ঞার লক্ষ্য। মার্কিন এ পদক্ষেপের শক্ত জবাব দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৬