হেলমান্দে তালেবানের বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত
https://parstoday.ir/bn/news/world-i44936-হেলমান্দে_তালেবানের_বোমা_হামলায়_অন্তত_১৩_জন_নিহত
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে সেনাবাহিনীর একটি গাড়ির বহরে তালেবানের বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো কমপক্ষে ১৯ ব্যক্তি আহত হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৮, ২০১৭ ০২:৪০ Asia/Dhaka
  • হেলমান্দে তালেবানের বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে সেনাবাহিনীর একটি গাড়ির বহরে তালেবানের বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো কমপক্ষে ১৯ ব্যক্তি আহত হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

প্রাদেশিক গভর্নরের একজন মুখপাত্র বলেছেন, হেলমান্দের নাওয়া জেলার একটি ছোট বাজারের সামনে দিয়ে আফগান সেনাবাহিনীর একটি বহর চলে যাওয়ার সময় এক আত্মঘাতী হামলাকারী গাড়িবোমা নিয়ে আক্রমণ করে।

তিনি বলেন, হতাহতদের মধ্যে সেনা সদস্য এবং বেসামরিক নাগরিক রয়েছে।  ওই মুখপাত্র আরো জানান, নিহতদের বেশিরভাগ আফগান সেনাবাহিনীর সদস্য এবং আহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক।

এ ঘটনার পরপরই তালেবানের পক্ষ থেকে গণমাধ্যমে বার্তা পাঠিয়ে সরাসরি হামলার দায়িত্ব স্বীকার করা হয়।

হেলমান্দ প্রদেশেরই একটি পুলিশ ফাঁড়িতে একই রকম একটি হামলায় অন্তত পাঁচজন নিহত হওয়ার কয়েকদিনের মধ্যে রোববারের হামলাটি চালানো হলো। গত বুধবার হেলমান্দের রাজধানী লশকরগা’তে চালানো ওই হামলার দায়িত্বও তালেবান স্বীকার করেছিল।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৮