সৌদির বিরুদ্ধে কঠোর প্রতিশোধের অঙ্গীকার স্বজনহারা ইয়েমেনিদের
https://parstoday.ir/bn/news/world-i44960-সৌদির_বিরুদ্ধে_কঠোর_প্রতিশোধের_অঙ্গীকার_স্বজনহারা_ইয়েমেনিদের
ইয়েমেনে সম্প্রতি সৌদি জোটের বিমান হামলার নিহত ব্যক্তিদের স্বজনরা রিয়াদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। নিহত স্বজনদের জানাজা এবং দাফনের অনুষ্ঠানে এ ঘোষণা দেন অংশগ্রহণকারীরা। শোকের অশ্রুকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিশোধের দাবানলে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তারা।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
আগস্ট ২৮, ২০১৭ ১১:৩৪ Asia/Dhaka

ইয়েমেনে সম্প্রতি সৌদি জোটের বিমান হামলার নিহত ব্যক্তিদের স্বজনরা রিয়াদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। নিহত স্বজনদের জানাজা এবং দাফনের অনুষ্ঠানে এ ঘোষণা দেন অংশগ্রহণকারীরা। শোকের অশ্রুকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিশোধের দাবানলে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তারা।

বুধবার রাজধানী সানার আহরাব এলাকার একটি হোটেলের ওপর সৌদি জোটের বিমান হামলায় অন্তত ৬০ বেসামরিক ব্যক্তি নিহত হন। রোববার এদের মধ্যে ২২ জনকে দাফন করা হয়। জানাজা ও দাফন অনুষ্ঠানে ব্যাপক লোক সমাগম হয়েছিল।

স্বজনহারা আবদুল্লাহ আল-মোশেকি বলেন, ওদের জানাজা এবং দাফন সম্পন্ন করা হলো। আজ এখানে দলে দলে শোকার্ত মানুষ এসেছেন। ইয়েমেনের বিরুদ্ধে চলমান অপরাধ ও হত্যা তৎপরতায় মানুষ কতোটা ক্ষুব্ধ এ জনসমাগম থেকে তা পরিষ্কার বোঝা যাচ্ছে বলেও জানান তিনি।

দুই পুত্রহারা পিতা আহমেদ আজ-জেহিজি বলেন, সৌদি আগ্রাসনে আমার দুই ছেলে নিহত হয়েছে। ওরা কৃষিখাতে কাজ করত এবং বেসামরিক মানুষ হওয়া সত্ত্বেও ওদেরকে রেহাই দেয়া হয়নি।

তিন বলেন, জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আমাদের আকুল আবেদন, আহরাব হোটেলের হত্যাকাণ্ডের নায়কদের আটক করুন এবং তাদের শাস্তি দিন।

স্বজন হারা আহমেদ জেইদি বলেন, ইয়েমেনের মানুষ আজ ক্রমেই অস্থির এবং ক্ষুব্ধ হয়ে উঠছে। ইয়েমেনবাসীরা এখন দলে দলে যুদ্ধে যোগ দিবে এবং সৌদি জোটের হত্যাকাণ্ডের কঠোর প্রতিশোধ নেবে বলেও অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

পার্সটুডে/মূসা রেজা/২৮