একদিনের জন্য পেশা বদলাবেন প্রেসিডেন্ট পুতিন!
https://parstoday.ir/bn/news/world-i45100-একদিনের_জন্য_পেশা_বদলাবেন_প্রেসিডেন্ট_পুতিন!
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একদিনের জন্য পেশা বদলাবেন। একদিনের জন্য পুরোদস্তুর একজনের শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হবেন। পড়াবেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ৩০, ২০১৭ ১৬:২৭ Asia/Dhaka
  • একদিনের জন্য পেশা বদলাবেন প্রেসিডেন্ট পুতিন!

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একদিনের জন্য পেশা বদলাবেন। একদিনের জন্য পুরোদস্তুর একজনের শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হবেন। পড়াবেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের।

আগামীকাল ১ সেপ্টেম্বর ইউরোস্লাভেল শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করবেন পুতিন। প্রেসিডেন্টের দপ্তরের একটি সূত্র এসব তথ্য জানিয়েছে। আগামীকাল রাশিয়ায় নয়া শিক্ষাবর্ষ শুরু হবে।

পুতিন ছাত্র-ছাত্রীদেরকে কোন বিষয়ে পড়াবেন তা স্পষ্ট নয়। কেউ কেউ বলছেন, পুতিনের ক্লাসে যেসব ছাত্র-ছাত্রী উপস্থিত থাকবেন তারা সৌভাগ্যবাদ হিসেবেই বিবেচিত হবেন। তারা বলতেন পারবেন আমি প্রেসিডেন্ট পুতিনের কাছে পড়েছি!#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩১