কাতার-সৌদি দ্বন্দ্ব নিরসনে বিশেষ দূত নিয়োগ করল ফ্রান্স
https://parstoday.ir/bn/news/world-i45276-কাতার_সৌদি_দ্বন্দ্ব_নিরসনে_বিশেষ_দূত_নিয়োগ_করল_ফ্রান্স
কাতারের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের চলমান দ্বন্দ্ব নিরসনে মধ্যস্থতার লক্ষ্যে বিশেষ দূত নিয়োগ দিয়েছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৫, ২০১৭ ১৫:৪৪ Asia/Dhaka
  • কাতার-সৌদি দ্বন্দ্ব নিরসনে বিশেষ দূত নিয়োগ করল ফ্রান্স

কাতারের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের চলমান দ্বন্দ্ব নিরসনে মধ্যস্থতার লক্ষ্যে বিশেষ দূত নিয়োগ দিয়েছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়।

রাজধানী প্যারিসে দৈনিক সংবাদ ব্রিফিংয়ের সময় এ নিয়োগের বিষয় নিশ্চিত করেন ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। পরিস্থিতি মূল্যায়ন এবং মধ্যস্থতার সম্ভাবনা খতিয়ে দেখার জন্য ফরাসি সরকারের কূটনৈতিক উপদেষ্টা বেনাসিনট শিগগিরই মধ্যপ্রাচ্য সফর করবেন বলেও ঘোষণা করা হয়।

এদিকে, কুয়েত মধ্যস্থতার যে তৎপরতা চালাচ্ছে তার সঙ্গে ফ্রান্স কী করে যুক্ত হবে সে বিষয়ে কিছু বলেন নি ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। মধ্যস্থতার লক্ষ্যে কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল জাবের আস-সাবাহ কয়েকটি আরব এবং পশ্চিমা দেশের রাজধানী সফর করেছেন। 

সৌদি আরব  এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ফ্রান্সের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। দেশটি রিয়াদের কাছে কোটি কোটি ডলারের অস্ত্রও বিক্রি করেছে। এছাড়া, দেশটি দোহার প্রধান অস্ত্র সরবরাহকারী। ফরাসি সহায়তায় পারস্য উপসাগরীয় প্রকল্পগুলোতে গ্যাস উত্তোলন ত্বরান্বিত করতে পেরেছে কাতার।#

পার্সটুডে/মূসা রেজা/৫