রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে মিয়ানমারের মানবতাবিরোধী অপরাধ (ফটো গ্যালারি)
-
অপুষ্টির শিকার হয়ে মারা যাওয়া ৬ মাসের রোহিঙ্গা শিশু আলম
মিয়ানমার সরকার রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ করে যাচ্ছে।
২৪ আগস্ট থেকে রাখাইনে নতুন করে দমন অভিযান চালাচ্ছে মিয়ানমারের সেনা ও পুলিশ। তারা সন্ত্রাসী আখ্যা দিয়ে রোহিঙ্গা যুবকদের ধরে নিয়ে হত্যা করছে। নারীদের ধর্ষণ করছে। জ্বালিয়ে দেওয়া হচ্ছে ঘরবাড়ি।

চিকিৎসাসহ মৌলিক অধিকারগুলো থেকেও রোহিঙ্গাদের বঞ্চিত রাখা হচ্ছে। সেনাবাহিনী, পুলিশ ও উগ্র বৌদ্ধদের জুলুম-নির্যাতন থেকে বাঁচতে প্রায় দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।
রাখাইন রাজ্যের মংগদু জেলার রোহিঙ্গা–অধ্যুষিত অন্তত ২৫টি গ্রাম এখন মানুষশূন্য। ইতোমধ্যে কয়েকশ রোহিঙ্গা প্রাণ হারিয়েছে।

মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বিভিন্ন দেশে বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে রোহিঙ্গা সমস্যার সমাধান ও অং সান সু চি'র বিচার দাবি করেছেন।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১৬