পাক-আফগান সীমান্তে যৌথ টহলে সম্মত ইসলামাবাদ: প্রধানমন্ত্রী আব্বাসি
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি বলেছেন, উগ্রবাদীদের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে আফগানিস্তান সীমান্তে যৌথ টহল ব্যবস্থা চালু করতে সম্মত রয়েছে ইসলামাবাদ।
রাজধানী ইসলামাবাদে সাংবাদিকদের তিনি বলেন, পাক-আফগান অভিন্ন সীমান্তে যৌথ টহল চালু করতে এবং যৌথ নিরাপত্তা চৌকি স্থাপনে সম্মত রয়েছে তার দেশ।
এ ছাড়া, অভিন্ন সীমান্তের পাকিস্তানের দিকে কাঁটাতারের বেড়া দেয়া হবে বলেও জানান তিনি। পাশাপাশি আফগানিস্তানকেও একই ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি।
সন্ত্রাসীদের পোষণ করছে বলে পাকিস্তানের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা পরিষ্কার ভাষায় নাকচ করে দেন তিনি। তিনি বলেন, সন্ত্রাসী এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে লড়ছে। পাকিস্তান যে সব অপরাধীদের বিরুদ্ধে লড়ছে তাদের সবার ঘাঁটি আফগানিস্তানে বলেও উল্লেখ করেন তিনি।#
পার্সটুডে/মূসা রেজা/১৩