ইয়েমেনে সৌদি জঙ্গিবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত
https://parstoday.ir/bn/news/world-i45819-ইয়েমেনে_সৌদি_জঙ্গিবিমান_বিধ্বস্ত_হয়ে_পাইলট_নিহত
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আবিয়ানে একটি সৌদি জঙ্গি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটির পাইলট নিহত হয়েছে বলে জানানো হলেও বিধ্বস্ত হওয়ার কারণ জানানো হয়নি।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ১৪, ২০১৭ ০৭:২৭ Asia/Dhaka
  • ইয়েমেনে সৌদি জঙ্গিবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আবিয়ানে একটি সৌদি জঙ্গি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটির পাইলট নিহত হয়েছে বলে জানানো হলেও বিধ্বস্ত হওয়ার কারণ জানানো হয়নি।

ইয়েমেনের সাবা সংবাদ সংস্থা জানিয়েছে, দেশটির আল ওয়াদে অঞ্চলে একটি পাহাড়ে বিধ্বস্ত হয় সৌদি টাইফুন জঙ্গিবিমান। নিহত পাইলটের নাম মাহনা আল-বিজ বলে জানানো হলেও খবরে বিমান বিধ্বস্ত হওয়ার কারণ সম্পর্কে কিছু বলা হয়নি। গত সপ্তাহেও ইয়েমেনে আরেকটি বিমান বিধ্বস্ত হয়ে সংযুক্ত আমিরাতের পাইলট নিহত হয়েছিলেন।

২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি জোট ইয়েমেনের ওপর আগ্রাসন চালিয়ে যাচ্ছে। এতে ১২ হাজারের বেশি নিরীহ ইয়েমেনি নিহত হয়েছেন।#

পার্সটুডে/মূসা রেজা/১৪