'দুঃখিত আমরা আপনাকে সাহায্য করতে পারব না'
https://parstoday.ir/bn/news/world-i45923-'দুঃখিত_আমরা_আপনাকে_সাহায্য_করতে_পারব_না'
সিরিয়ার ভেতরে বাফার জোন প্রতিষ্ঠার বিষয়ে ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি নাকচ করে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নেতানিয়াহুর দাবি অনুযায়ী, বাফার জোন প্রতিষ্ঠা হলে ওই অঞ্চলে সিরিয়ার সেনারা অভিযান চালাতে পারত না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৫, ২০১৭ ১৪:১৫ Asia/Dhaka
  • নেতানিয়াহু (বামে) এবং পুতিন
    নেতানিয়াহু (বামে) এবং পুতিন

সিরিয়ার ভেতরে বাফার জোন প্রতিষ্ঠার বিষয়ে ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি নাকচ করে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নেতানিয়াহুর দাবি অনুযায়ী, বাফার জোন প্রতিষ্ঠা হলে ওই অঞ্চলে সিরিয়ার সেনারা অভিযান চালাতে পারত না।

ইসরাইলের দৈনিক পত্রিকা হারেৎজ আজ (শুক্রবার) জানিয়েছে, নেতানিয়াহু রুশ প্রেসিডেন্ট পুতিনের কাছে দাবি করেছিলেন যে, ইসরাইল অধিৃকত গোলান মালভূমি হতে সিরিয়ার ভেতরে ৬০ থেকে ৮০ কিলোমিটার এলাকাজুড়ে বাফার জোন করা হোক এবং ওই এলাকায় ইরান, হিজবুল্লাহ ও সিরিয়ার সরকারপন্থি কোনো শক্তি ঢুকতে পারবে না। সিরিয়ায় ইরানের কোনো যোদ্ধা নেই বরং সেখানে ইরানি সামরিক বিশেজ্ঞরা উপদেষ্টা হিসেবে কাজ করছেন। আর রাশিয়ার সেনারা সেখানে বিমান হামলা চালাচ্ছে।    

গত মাসে নেতানিয়াহু রাশিয়া সফর করেন এবং সে সময় তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন, সিরিয়ায় স্থায়ী অবস্থান গড়ে তোলার চেষ্টা করছে ইরান। এ অবস্থায় রাশিয়াকে ইসরাইলের স্বার্থ বিবেচনা করতে হবে। জবাবে পুতিন বলেছিলেন, "ইরান হচ্ছে আমাদের আঞ্চলিক মিত্র এবং দুঃখিত, আমরা এখানে আপনাকে কোনো সাহায্য করতে পারব না।"#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৫