সৌদি অপরাধযজ্ঞের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে জাতিসংঘ: অ্যামনেস্টি
https://parstoday.ir/bn/news/world-i47147-সৌদি_অপরাধযজ্ঞের_বিরুদ্ধে_ব্যবস্থা_নিতে_ব্যর্থ_হয়েছে_জাতিসংঘ_অ্যামনেস্টি
ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বর্বরোচিত আগ্রাসনে দেশটির শিশুরা নানা অপরাধযজ্ঞের শিকার হওয়া সত্ত্বেও জাতিসংঘ এখনো নিরব ভূমিকা পালন করায় সংস্থাটির কড়া নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৭, ২০১৭ ১৭:৫২ Asia/Dhaka
  •  সৌদি অপরাধযজ্ঞের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে জাতিসংঘ: অ্যামনেস্টি

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বর্বরোচিত আগ্রাসনে দেশটির শিশুরা নানা অপরাধযজ্ঞের শিকার হওয়া সত্ত্বেও জাতিসংঘ এখনো নিরব ভূমিকা পালন করায় সংস্থাটির কড়া নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস গত বৃহস্পতিবার সংস্থাটির নিরাপত্তা পরিষদে 'শিশু এবং সশস্ত্র সংঘর্ষ' শীর্ষক বার্ষিক প্রতিবেদন পেশ করেন। ইয়েমেনে শিশু হত্যা ও তাদেরকে পঙ্গু করার কাজে সৌদি নেতৃত্বাধীন জোট জড়িত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছেন তিনি। প্রতিবেদনে আরো বলা হয়েছে, গত বছর ইয়েমেনে ৬৮৩ শিশু হতাহতের সঙ্গে জড়িত রয়েছে এ জোট। এ ছাড়া, হাসপাতাল ও স্কুলের ওপর ৩৮ দফা হামলার ঘটনা যাচাই করে সত্য প্রমাণিত হয়েছে।

ইয়েমেনে এক শিশুকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে

এর আগে জাতিসংঘের কালোতালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত না হতে সৌদি আরব জোর তৎপরতা চালায়। ২০১৬ সালে সৌদি আরবের নাম কালো তালিকাভুক্ত হওয়ার কিছু দিন পর সংস্থাটির সাবেক মহাসচিব বান কি মুন তা সরিয়ে নিতে বাধ্য হন। তখন তিনি স্বীকার করেন যে জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে অর্থ সহায়তা বন্ধ করে দিতে সৌদি আরব এবং তার মিত্র দেশগুলো হুমকি দেয়ার পর তিনি এমনটা করতে বাধ্য হন।

শুক্রবার জাতিসংঘের কালোতালিকায় সৌদি জোটের নাম অন্তর্ভুক্ত হওয়ায় একে স্বাগত জানিয়েছে অ্যামনেস্টি। তবে শিশুদের রক্ষায় কার্যকর কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় জাতিসংঘের নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার এ সংস্থাটি।#

পার্সটুডে/বাবুল আখতার/৭