ইরানের পরমাণু সমঝোতা: ট্রাম্পের বিপরীত বক্তব্য দিল আইএইএ
https://parstoday.ir/bn/news/world-i47487-ইরানের_পরমাণু_সমঝোতা_ট্রাম্পের_বিপরীত_বক্তব্য_দিল_আইএইএ
ইসলামি প্রজাতন্ত্র ইরান পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলছে বলে আবারো নিশ্চিত করেছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র প্রধান ইউকিয়া আমানো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৪, ২০১৭ ১৬:১৪ Asia/Dhaka

ইসলামি প্রজাতন্ত্র ইরান পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলছে বলে আবারো নিশ্চিত করেছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র প্রধান ইউকিয়া আমানো।

ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যকার পরমাণু সমঝোতাকে প্রত্যয়ন করবেন না বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল (শুক্রবার) বক্তব্য দেয়ার পরপরই আমানো এ বিবৃতি দিলেন। আইএইএ প্রধান বলেন, ‌"আমি যেমনটি আগেও আইএইএ'র বোর্ড অব গভরনর্সকে বলেছি, ২০১৫ সালে সই হওয়া চূড়ান্ত পরমাণু সমঝোতার অধীনে ইরান যে প্রতিশ্রুতি দিয়েছিল তা মেনে চলছে এবং এখনো বলছি পরমাণু সমঝোতা বাস্তবায়নে তেহরান সহযোগিতা করে যাচ্ছে।"

পরমাণু সমঝোতা সইয়ের পর কর্মকর্তাদের ফটোসেশন (২০১৫ সালের ছবি)

ইউকিয়া আমানো বলেন, গত বছরের জানুয়ারি মাস থেকে জাাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুরোধে আইএইএ ইরানের পরমাণু সমঝোতা বাস্তবায়নের বিষয়টি পর্যবেক্ষণ করে আসছে। পাশাপাশি তেহরানের প্রতিশ্রুতির প্রতিও নজর রাখছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪