সৌদির বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করুন: লেবার পার্টি
https://parstoday.ir/bn/news/world-i47593-সৌদির_বিরুদ্ধে_অস্ত্র_নিষেধাজ্ঞা_আরোপ_করুন_লেবার_পার্টি
দারিদ্রপীড়িত ইয়েমেনে বর্বরোচিত আগ্রাসন চালিয়ে আসা সৌদি আরবের ওপর অবিলম্বে সব ধরনের অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করার জন্য আবারো আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যের লেবার পার্টি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৬, ২০১৭ ১৭:০৯ Asia/Dhaka
  • ইয়েমেনে বিধ্বস্ত ঘরবাড়ি
    ইয়েমেনে বিধ্বস্ত ঘরবাড়ি

দারিদ্রপীড়িত ইয়েমেনে বর্বরোচিত আগ্রাসন চালিয়ে আসা সৌদি আরবের ওপর অবিলম্বে সব ধরনের অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করার জন্য আবারো আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যের লেবার পার্টি।

শান্তি বিষয়ক লেবার পার্টির ছায়া মন্ত্রী হ্যাবিয়ান হ্যামিল্টন গতকাল (রোববার) বলেন, তার দল ক্ষমতায় থাকলে নিজেদের আত্মরক্ষার স্বার্থ যে পরিমাণ সমরাস্ত্রের প্রয়োজন কেবল ততটুকু অস্ত্র কোনো দেশকে সরবরাহ করত।

মিডল ঈস্ট আই সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এমন কোনো দেশের কাছে অস্ত্র বিক্রি করা উচিত হবে না যারা এসব অস্ত্র নিজ দেশের জনগণ এবং অন্য দেশের বিরুদ্ধে আগ্রসনে ব্যবহার করবে। তিনি আরো বলেন, ২০১৫ সালের মার্চ থেকে সৌদি আরব এবং তার মিত্রদেশগুলো যারাই ইয়েমেনের বিরুদ্ধে হামলা চালাচ্ছে তাদের সবার বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করা উচিত।

২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে সর্বাত্মক আগ্রাসন শুরু করেছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ। এতে সার্বিক সমর্থন দিচ্ছে আমেরিকা। সৌদি আগ্রাসনে এ পর্যন্ত ১২,০০০ ইয়েমেনি নিহত এবং আরো বহু আহত হয়েছে।এছাড়া,  ধ্বংস হয়েছে বহু গুরুত্বপূর্ণ অবকাঠামো।#

পার্সটুডে/বাবুল আখতার/১৬