ইসলামের সঙ্গে সন্ত্রাসবাদ শব্দ জুড়ে দিয়ে মুসলমানদের অপমান করছে পাশ্চাত্য: তুরস্ক
https://parstoday.ir/bn/news/world-i48124-ইসলামের_সঙ্গে_সন্ত্রাসবাদ_শব্দ_জুড়ে_দিয়ে_মুসলমানদের_অপমান_করছে_পাশ্চাত্য_তুরস্ক
তুরস্কের প্রধানমন্ত্রী বিন আলী ইলদিরিম বলেছেন, ইসলামের সঙ্গে সন্ত্রাসবাদ শব্দ জুড়ে দেওয়ার মাধ্যমে মুসলমানদের অপমান করা হচ্ছে। পাশ্চাত্যের দেশগুলো এ কাজ করছে। এ ধরনের পদক্ষেপ থেকে তাদেরকে সরে আসতে হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৩, ২০১৭ ১৩:১৭ Asia/Dhaka
  • বিন আলী ইলদিরিম
    বিন আলী ইলদিরিম

তুরস্কের প্রধানমন্ত্রী বিন আলী ইলদিরিম বলেছেন, ইসলামের সঙ্গে সন্ত্রাসবাদ শব্দ জুড়ে দেওয়ার মাধ্যমে মুসলমানদের অপমান করা হচ্ছে। পাশ্চাত্যের দেশগুলো এ কাজ করছে। এ ধরনের পদক্ষেপ থেকে তাদেরকে সরে আসতে হবে।

তুরস্কের ইস্তাম্বুলে গতকাল (বৃহস্পতিবার) এক ভাষণে তিনি আরও বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলার বিষযে দ্বিমুখী নীতি অনুসরণের মাধ্যমে পাশ্চাত্য ভুল করছে। এ বিষয়টি সন্ত্রাসবাদ মোকাবিলার ক্ষেত্রে তাদের দুর্বল অবস্থানেরই ইঙ্গিত দেয়। 

বিন আলী ইলদিরিম

তুর্কি প্রধানমন্ত্রী বলেন, " আমরা চাই পাশ্চাত্য দ্বিমুখী নীতি বাদ দিয়ে আন্তরিকতার সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করবে।" তিনি বলেন, "যেসব দেশ ইসলাম ধর্মের বিরুদ্ধে বিদ্বেষ ও ঘৃণা ছড়াচ্ছে সেসব দেশকেও একদিন মুসলমানদের ভালোবাসা ও ন্যায়কামিতার মুখাপেক্ষী হতে হবে।"

পাশ্চাত্যের দেশগুলোতে ইসলাম বিদ্বেষ উসকে দেওয়ার কারণে সেখানকার মুসলমানরা এখন নানা ধরনের সমস্যা সম্মুখীন হচ্ছে। বিভিন্ন দেশে মুসলমানদের ওপর হামলার ঘটনা আগের চেয়ে অনেক বেড়ে গেছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩