সৌদি-লেবানন যুদ্ধ শুরু হলে বিপর্যয় ডেকে আনবে: জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/world-i48325-সৌদি_লেবানন_যুদ্ধ_শুরু_হলে_বিপর্যয়_ডেকে_আনবে_জাতিসংঘ
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস উদ্বেগ প্রকাশ করে বলেছেন, লেবানন ও সৌদি আরবের মধ্যকার চলমান দ্ন্দ্ব মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে। তিনি আরো বলেছেন, “যদি দু দেশের মধ্যে যুদ্ধ শুরু হয় তাহলে তা ভয়াবহ পরিণতি ডেকে আনবে।”
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১০, ২০১৭ ২১:৩৭ Asia/Dhaka
  • জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস
    জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস উদ্বেগ প্রকাশ করে বলেছেন, লেবানন ও সৌদি আরবের মধ্যকার চলমান দ্ন্দ্ব মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে। তিনি আরো বলেছেন, “যদি দু দেশের মধ্যে যুদ্ধ শুরু হয় তাহলে তা ভয়াবহ পরিণতি ডেকে আনবে।”

নিউ ইয়র্কে সাংবাদিকদের গুতেরেস বলেন, “আমরা সত্যিই অনেক বেশি চিন্তিত এবং আশা করি পরিস্থিতির আর অবনতি দেখব না। মধ্যপ্রাচ্যে যাতে আর কোনো যুদ্ধ না হয় তা নিশ্চিত করা জরুরি।”

সৌদি আরব থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছে সাদ হারিরি

লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরির পদত্যাগের ঘটনায় লেবানন ও সৌদি আরবের মধ্যে যখন চরম উত্তেজনা চলছে তখন জাতিসংঘ মহাসচিব এসব কথা বললেন। তিনি আরো বলেছেন, সৌদি আরব, লেবানন ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের নেতাদের সঙ্গে তার নিবিড় যোগাযোগ রয়েছে এবং সংঘাত কবলিত এ অঞ্চলে নতুন করে আর কোনো দ্বন্দ্ব সৃষ্টি হতে দেয়া ঠিক হবে না।

হারিরির পদত্যাগের ঘটনায় লেবানন সরকার ও ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সৌদি আরবকে দায়ী করছে। অন্যদিকে, পদত্যাগের সময় হারিরি অভিযোগ করেছেন, ইরান ও হিজবুল্লাহ লেবাননসহ কয়েকটি আরব দেশে হস্তক্ষেপ করছে। এছাড়া, তার জীবনের শংকাও দেখা দিয়েছে। এসব অভিযোগ নাকচ করেছে হিজবুল্লাহ ও ইরান।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১০