মার্কিন আয়োজিত নিরাপত্তা পরিষদের বৈঠক বয়কট করল ৪ দেশ
https://parstoday.ir/bn/news/world-i48409-মার্কিন_আয়োজিত_নিরাপত্তা_পরিষদের_বৈঠক_বয়কট_করল_৪_দেশ
ভেনিজুয়েলা ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আমেরিকার পক্ষ থেকে আয়োজন করা একটি বৈঠক বর্জন করেছে সংস্থার চার সদস্য দেশ। দেশগুলো হচ্ছে- রাশিয়া, চীন, বলিভিয়া ও মিশর।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৪, ২০১৭ ১০:১৭ Asia/Dhaka
  • গতকালের নিরাপত্তা পরিষদের বৈঠক
    গতকালের নিরাপত্তা পরিষদের বৈঠক

ভেনিজুয়েলা ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আমেরিকার পক্ষ থেকে আয়োজন করা একটি বৈঠক বর্জন করেছে সংস্থার চার সদস্য দেশ। দেশগুলো হচ্ছে- রাশিয়া, চীন, বলিভিয়া ও মিশর।

গতকাল (সোমবার) ভেনিজুয়েলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য নিরাপত্তা পরিষদে বৈঠকের আয়োজন করেছিল আমেরিকা। কিন্তু ওই চার দেশ বলেছে, নিরাপত্তা পরিষদের উচিত হবে না কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা। চার দেশ মার্কিন এ উদ্যোগকে অবৈধ ও জাতিসংঘ সনদের পরিপন্থী বলে উল্লেখ করে বৈঠক বর্জন করেছে।

ভ্যাসিলি নেবেনজিয়া

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদুত ভ্যাসিলি নেবেনজিয়া পরে সাংবাদিকদের বলেন, “আমরা আশা করি বাইরে কোনো হস্তক্ষেপ ছাড়াই ভেনিজুয়েলা নিজ প্রচেষ্টায় শান্তিপূর্ণভাবে তার নিজের ইস্যু সমাধান করতে সক্ষম হবে। অন্যদিকে, বৈঠকে ব্যর্থ হয়ে মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি সাংবাদিকদের বলেন, ভেনিজুয়েলা পরিস্থিতি দিন দিন সহিংস হয়ে উঠছে এবং এ অঞ্চল ও সারা বিশ্বের জন্য তা হুমকি হিসেবে দেখা দিচ্ছে।#    

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪