ইরানের ভূমিকম্পকে কাজে লাগাতে চায় আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i48419-ইরানের_ভূমিকম্পকে_কাজে_লাগাতে_চায়_আমেরিকা
ইরানে ভূমিকম্পে নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকা ওই সব পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে যারা ভূমিকম্পে তাদের স্বজনদের হারিয়েছেন। একইসঙ্গে যারা আহত হয়েছেন, অর্থনৈতিকভাবে ক্ষতির শিকার হয়েছেন এবং যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সবার প্রতি সমবেদনা রইলো।
(last modified 2026-08-11T10:20:07+00:00 )
নভেম্বর ১৪, ২০১৭ ১৫:০৭ Asia/Dhaka
  • ইরানে ভূমিকম্প পরবর্তী উদ্ধার তৎপরতা
    ইরানে ভূমিকম্প পরবর্তী উদ্ধার তৎপরতা

ইরানে ভূমিকম্পে নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকা ওই সব পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে যারা ভূমিকম্পে তাদের স্বজনদের হারিয়েছেন। একইসঙ্গে যারা আহত হয়েছেন, অর্থনৈতিকভাবে ক্ষতির শিকার হয়েছেন এবং যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সবার প্রতি সমবেদনা রইলো।

আমেরিকা এখন ভূমিকম্প ইস্যুতে নিজেকে ইরানি জনগণের সহমর্মী হিসেবে তুলে ধরার চেষ্টা করলেও গতকালই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানবিরোধী বক্তব্য দিয়েছেন যা বিশ্বের ইতিহাসকে বিকৃত করার শামিল। 

ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্প পারস্য উপসাগরকে আরব সাগর হিসেবে উল্লেখ করেছেন যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইরানের সব শ্রেণীর মানুষ ট্রাম্পের ইতিহাসবিরোধী ওই বক্তব্যে ক্ষুব্ধ হয়েছে। এ কারণে ইরানিদের ব্যথায় ট্রাম্প প্রশাসন ব্যথিত, এ কথা বিশ্বাস করতে অনেকেরই কষ্ট হচ্ছে।

ইরানের পশ্চিমাঞ্চলে রোববার রাতের ভূমিকম্পে এ পর্যন্ত ৪৩০ জন নিহত ও প্রায় সাত হাজার চারশ' জন আহত হয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৪