‘ইরানের সঙ্গে আমেরিকাকে যুদ্ধে জড়িয়ে দিতে চায় ইসরাইল ও সৌদি’
https://parstoday.ir/bn/news/world-i48426-ইরানের_সঙ্গে_আমেরিকাকে_যুদ্ধে_জড়িয়ে_দিতে_চায়_ইসরাইল_ও_সৌদি’
মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা সিআইএ’র সাবেক কর্মকর্তা ফিলিপ জিরাল্ডি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যুদ্ধে বিজয়ী হওয়ার মতো অবস্থানে নেই ইহুদিবাদী ইসরাইল এবং সৌদি আরব। সে কারণে তারা ইরানের সঙ্গে আমেরিকাকে যুদ্ধে জড়িয়ে দিতে চায়।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
নভেম্বর ১৪, ২০১৭ ২০:১৬ Asia/Dhaka
  • ফিলিপ জিরাল্ডি
    ফিলিপ জিরাল্ডি

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা সিআইএ’র সাবেক কর্মকর্তা ফিলিপ জিরাল্ডি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যুদ্ধে বিজয়ী হওয়ার মতো অবস্থানে নেই ইহুদিবাদী ইসরাইল এবং সৌদি আরব। সে কারণে তারা ইরানের সঙ্গে আমেরিকাকে যুদ্ধে জড়িয়ে দিতে চায়।

এ ধরনের যুদ্ধে আমেরিকার জড়িয়ে যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেছেন জিরাল্ডি। তিনি এও বলেছেন, এ ধরনের যুদ্ধে জড়ানো আমেরিকার জন্য ঠিক হবে না কারণ এর পরিণতি ইরাক ও আফগান যুদ্ধের মতো হবে।  

সৌদি রাজা সালমান ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

ফিলিপ জিরাল্ডি এক নিবন্ধে এসব কথা বলেছেন এবং তার ওই নিবন্ধ গতকাল (সোমবার) আমেরিকান হেরাল্ড ট্রিবিউনে প্রকাশ করা হয়েছে। এতে তিনি বলেছেন, ইসরাইল ও সৌদি আরব জানে আমেরিকার সক্রিয় অংশগ্রহণ ছাড়া তারা ইরানকে যুদ্ধে হারাতে পারবে না। কিন্তু এ ধরনের যুদ্ধে জড়ানো মধ্যপ্রাচ্যে আমেরিকার স্বার্থের জন্যই ক্ষতিকর হবে; এ ধরনের পদক্ষেপ শুধু সৌদি আরব ও ইসরাইলের লক্ষ্য অর্জনে সহায়তা করবে।

ফিলিপ জিরাল্ডি তার ভাষায় আরো বলেছেন, সৌদি আরব এবং ইসরাইল দুই দেশেরই বিশেষ করে ইসরাইলের জন্য মার্কিন কংগ্রেসে শক্তিশালী লবি রয়েছে এবং তারা ও কিছু গণমাধ্যম মিলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর মতো দরকারি যুক্তি এবং পরিবেশ তৈরি করবে। তিনি বলেন, “এ অবস্থা সৃষ্টি করা হবে লেবানন থেকে; সে কারণেই সাদ হারিরির পদত্যাগের মাধ্যমে আপাত দৃষ্টিতে যৌক্তিক অস্থিতিশীলতা সৃষ্টির ব্যবস্থা করা হয়েছে। সৌদি চাপের কারণে ইসরাইল এ পরিস্থিতির সুযোগ নেবে এবং লেবাননের সরকার থেকে হিজবুল্লাহকে বিচ্ছিন্ন করার ব্যবস্থা করবে।”#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪