শুধুমাত্র দেশে ফিরলেই প্রমাণ হবে হারিরি স্বাধীন: লেবাননি পররাষ্ট্রমন্ত্রী
-
ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে (ডানে) লেবাননের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জেবরান বাসিল বলেছেন, তার দেশের পদত্যাগী প্রধানমন্ত্রী সাদ হারিরি শুধুমাত্র দেশে ফিরে গেলেই প্রমাণ হবে তিনি স্বাধীন।
গতকাল (মঙ্গলবার) ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে রাজধানী প্যারিসে এক বৈঠকে বাসিল একথা বলেন। তিনি বলেন, “আমরা আশা করি চলমান সমস্যার দ্রুত সমাধান হবে এবং সাদ হারিরি দেশে ফিরবেন; দেশে ফেরার পর তিনি যা করতে চান তাই করবেন।”
লেবাননের বিরুদ্ধে সৌদি আরবের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ প্রসঙ্গেও কথা বলেন বাসিল। তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ শুধু লেবাননের জনগণের জন্য নয় বরং তা পুরো মধ্যপ্রাচ্যের জন্য শাস্তি স্বরূপ হয়ে দেখা দেবে কারণ লেবাননের যেকোনো ধরনের অস্থিতিশীলতা গোটা মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলবে।
এর আগে সাদ হারিরি এক টুইটার বার্তায় বলেছেন, আগামী দু দিনের মধ্যে তিনি দেশে ফিরবেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৫