হুথি ক্ষেপণাস্ত্র নিয়ে সৌদি অভিযোগ: জাতিসংঘ রিপোর্ট যা বলছে
https://parstoday.ir/bn/news/world-i48544-হুথি_ক্ষেপণাস্ত্র_নিয়ে_সৌদি_অভিযোগ_জাতিসংঘ_রিপোর্ট_যা_বলছে
ইয়েমেনের জনপ্রিয় হুথি আন্দোলনের যোদ্ধাদের কাছে ইসলামি প্রজাতন্ত্র ইরান ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে বলে সৌদি আরব যে দাবি করেছে সে বিষয়ে জাতিসংঘের একটি প্যানেল ভিন্ন তথ্য দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৮, ২০১৭ ২২:২২ Asia/Dhaka
  • ইয়েমেনি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র
    ইয়েমেনি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র

ইয়েমেনের জনপ্রিয় হুথি আন্দোলনের যোদ্ধাদের কাছে ইসলামি প্রজাতন্ত্র ইরান ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে বলে সৌদি আরব যে দাবি করেছে সে বিষয়ে জাতিসংঘের একটি প্যানেল ভিন্ন তথ্য দিয়েছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এ প্যানেল গঠন করেছিল এবং গত ১০ নভেম্বর এক গোপন চিঠির মাধ্যমে বিষয়টি নিয়ে প্যানেলের বক্তব্য তুলে ধরা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ইরান থেকে ইয়েমেনের হুথি যোদ্ধাদের কাছে ক্ষেপণাস্ত্র পাঠানোর বিষয়ে সৌদি আরব যে দাবি করেছে তার সপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায় নি।

Image Caption

সৌদি আরব দাবি করেছে, গত ৪ নভেম্বর রিয়াদের কিং খালেদ বিমানবন্দর লক্ষ্য করে ইয়েমেন থেকে বোরকান-এইচ২ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। সৌদি আরব বলছে, ইরান এ ক্ষেপণাস্ত্র হুথি যোদ্ধাদেরকে দিয়েছে। তবে তেহরান ওই অভিযোগ জোরালো ভাষায় নাকচ করেছে।

ইয়েমেনে থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর সৌদি সরকার ইরানকে যুদ্ধের হুমকি দিয়েছে। সৌদি কর্মকর্তারা বলেছেন, উপযুক্ত সময়ে এবং সঠিক পন্থায় ক্ষেপণাস্ত্র হামলা জন্য ইরানকে জবাব দেয়া হবে। বিপরীতে ইরান বলেছে, ইয়েমেনে আগ্রাসন শুরু করেছে সৌদি আরব এবং জবাবে এখন ইয়েমেনি যোদ্ধারা সৌদি আরবের বিরুদ্ধে হামলা চালাচ্ছে। এটা সৌদি আগ্রাসনেরই পরিণতি; ইরানকে দোষারোপ করে লাভ নেই।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৮