আগামী বছর থেকে বিশ্বে বড় ধরণের ভূমিকম্প বাড়বে: গবেষণা-পত্র
https://parstoday.ir/bn/news/world-i48623-আগামী_বছর_থেকে_বিশ্বে_বড়_ধরণের_ভূমিকম্প_বাড়বে_গবেষণা_পত্র
আগামী বছর থেকে শুরু করে আগামী কয়েক বছর পর্যন্ত বিশ্বে বড় ধরণের ভূমিকম্প বাড়বে বলে ভবিষ্যৎবাণী করেছেন মার্কিন দুই বিজ্ঞানী। কলোরাডো বিশ্ববিদ্যালয়ের রজার বিলহ্যাম এবং মোনটানা বিশ্ববিদ্যালয়ের রেবেকা বেনডিক এ ভবিষ্যৎবাণী করেছেন। জিওলজিক্যাল সোসাইটি অব আমেরিকার বাৎসরিক সম্মেলনে এ সংক্রান্ত গবেষণা-পত্র উপস্থাপন করেছেন তারা।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
নভেম্বর ২০, ২০১৭ ১৩:২৬ Asia/Dhaka
  • আগামী বছর থেকে বিশ্বে বড় ধরণের ভূমিকম্প বাড়বে:  গবেষণা-পত্র

আগামী বছর থেকে শুরু করে আগামী কয়েক বছর পর্যন্ত বিশ্বে বড় ধরণের ভূমিকম্প বাড়বে বলে ভবিষ্যৎবাণী করেছেন মার্কিন দুই বিজ্ঞানী। কলোরাডো বিশ্ববিদ্যালয়ের রজার বিলহ্যাম এবং মোনটানা বিশ্ববিদ্যালয়ের রেবেকা বেনডিক এ ভবিষ্যৎবাণী করেছেন। জিওলজিক্যাল সোসাইটি অব আমেরিকার বাৎসরিক সম্মেলনে এ সংক্রান্ত গবেষণা-পত্র উপস্থাপন করেছেন তারা।

পৃথিবীর ঘূর্ণন বেগের সঙ্গে বিশ্বজুড়ে ভূমিকম্প তৎপরতার পরিষ্কার সম্পর্ক রয়েছে বলে গবেষণা-পত্রে বলেছেন তারা। তারা আরো বলেছেন, গত শতাব্দিতে পাঁচ দফা এমনটি দেখা গেছে। পৃথিবীর গড় ঘূর্ণন বেগ কমার সঙ্গে তাল রেখে বাৎসরিক সাত বা তার চেয়ে বেশি মাত্রার ভূকম্পনের পরিমাণ বেড়েছে।

পাঁচ থেকে ছয় বছর আগেই এ বিষয়টি আঁচ করা সম্ভব উল্লেখ করে তারা আরো বলেছেন, ভূকম্পনের ঝুঁকিতে আছে যে সব সমাজ তার ভবিষ্যতের বিপদ সম্পর্কে সতর্ক হওয়ার সময় পাবে।

পৃথিবীর ঘূর্ণন মাত্রায় অতি সামান্য পরিমাণ পরিবর্তন হয়। এতে দিনের হ্রাস-বৃদ্ধিও ঘটে কয়েক মিলি-সেকেন্ড মাত্র। কিন্তু এই অতি নগণ্য পরিবর্তনের ফলে ভূগর্ভস্থ বিশাল মাত্রার শক্তির নিসরণ ঘটে বলে উল্লেখ করেন এ দুই বিজ্ঞানী।

অবশ্য ভূগর্ভে কি ঘটে তা সঠিক ভাবে ব্যাখ্যা করতে পারেননি তারা। তবে ধারণা করা হচ্ছে, পৃথিবীর অভ্যন্তরের আচরণ বদলে যাওয়ার ফলেই এমনটি ঘটে।

অবশ্য বিশ্বের বেশির ভাগ ভূ-বিজ্ঞানীই মনে করেন যে ভূমিকম্প সম্পর্কে পূর্বাভাষ দেয়া সম্ভব নয়। এ দুই বিজ্ঞানীর বক্তব্য কতোটা ঠিক তা দেখার জন্য আগামী ছয় বছর অপেক্ষা করতে হবে।

পার্সটুডে/মূসা রেজা/২০