পাকিস্তানকে আরো পরমাণু চুল্লি বানিয়ে দেবে চীন
https://parstoday.ir/bn/news/world-i48863-পাকিস্তানকে_আরো_পরমাণু_চুল্লি_বানিয়ে_দেবে_চীন
পাকিস্তানকে আরো একটি পরমাণু জ্বালানিকেন্দ্র তৈরি করে দেবে চীন। এ বিষয়ে শুক্রবার দু দেশের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৪, ২০১৭ ২৩:৪২ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

পাকিস্তানকে আরো একটি পরমাণু জ্বালানিকেন্দ্র তৈরি করে দেবে চীন। এ বিষয়ে শুক্রবার দু দেশের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

এটি হবে পাকিস্তানের তৃতীয় বৃহত্তম পরমাণু জ্বালানিকেন্দ্র এবং ২০৩০ সালের মধ্যে তা চালু হবে। কেন্দ্রটি থেকে পাকিস্তানের জাতীয় বিদ্যুৎগ্রিডে ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে যা দেশটির জ্বালানি চাহিদা পূরণের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে।

চীনের তৈরি পাঞ্জাবের চশমা পরমাণু স্থাপনার চারটি চুল্লি থেকে পাকিস্তান বর্তমানে মোট চাহিদার শতকরা পাঁচ ভাগ বিদ্যুৎ উৎপাদন করে। প্রতিটি চুল্লির উৎপাদন ক্ষমতা ৩০০ মেগাওয়াট। এখন সে ক্ষমতা বাড়িয়ে ২০৩০ সালের মধ্যে আট হাজার ৮০০ মেগাওয়াটে নিতে চায় যা হবে পাকিস্তানের মোট জ্বালানি চাহিদার পাঁচ ভাগের এক ভাগ। চীন এরইমধ্যে পাকিস্তানের করাচিতে দুটি চুল্লি তৈরি করছে যার প্রতিটির ক্ষমতা ১১০০ মেগাওয়াট। চুল্লি দুটি চালু হবে ২০২০ ও ২০২১ সালে।    

পাকিস্তান আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান মুহাম্মাদ নাঈম গত মাসে জানিয়েছিলেন, তার দেশ আরো তিন/চারটি বড় চুল্লি তৈরি করতে চায় যা ২০৩০ সালের মধ্যে চালু হবে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৫