পরমাণু সমঝোতা নিয়ে আবার আলোচনা করা সম্ভব নয়: ইইউ
https://parstoday.ir/bn/news/world-i49249-পরমাণু_সমঝোতা_নিয়ে_আবার_আলোচনা_করা_সম্ভব_নয়_ইইউ
ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ বলেছে, ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা নিয়ে আবারও আলোচনা বা এতে কোনো পরিবর্তন আনা সম্ভব নয়।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
ডিসেম্বর ০২, ২০১৭ ১৩:৪০ Asia/Dhaka
  • ইইউ\\\\\\\'র পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি
    ইইউ\\\\\\\'র পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি

ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ বলেছে, ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা নিয়ে আবারও আলোচনা বা এতে কোনো পরিবর্তন আনা সম্ভব নয়।

ইইউ'র পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি গতকাল (শুক্রবার) ইতালির রোমে একটি ফোরামে দেয়া বক্তব্যে বলেন, "চূড়ান্ত পরমাণু সমঝোতায় পৌঁছানোর আগে সব পক্ষের মধ্যে ব্যাপক ভিত্তিক আলোচনা হয়েছে এবং এটি যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে এতে অনেক ধারা এবং উপাদান সংযুক্ত করা হয়েছে"

তিনি বলেন, "পরমাণু কর্মসূচির প্রতিটি বিষয় ১০৪ পৃষ্ঠার এ সমঝোতায় লিপিবদ্ধ করা হয়েছে। তাই কেউ যদি মনে করেন যে তিনি ওই সমঝোতার কোনো একটি অধ্যায়,প্যারা কিংবা লাইনের ব্যাপারে আবার আলোচনা করবেন তাহলে আমি বলব, তিনি জানেন না তিনি কি ধরনের বাক্স খুলতে যাচ্ছেন।"

মোগেরিনি বলেন, "সমঝোতার ধারার প্রতিটি শব্দ আগের শব্দের সঙ্গে সম্পর্কযুক্ত এবং ব্যাপক ভিত্তিক আলোচনার মাধ্যমে একটি উচ্চমানের কারিগরি দল এ সমঝোতা প্রণয়ন করেছেন।তাই কেউ যদি এই নিয়ে আবার আলোচনা করতে চাই তাহলে তিনি সমঝোতার জটিলতা বুঝতে পারছেন না।"  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে তার দেশকে বের করে নেবেন বলে হুমকি দেয়ার পর এ প্রতিক্রিয়া জানাল ইইউ।#

পার্সটুডে/বাবুল আখতার/২