পরমাণু এলিট ক্লাবে যোগ দেয়ার পাকিস্তানি প্রচেষ্টায় সমর্থন দিল রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i49951-পরমাণু_এলিট_ক্লাবে_যোগ_দেয়ার_পাকিস্তানি_প্রচেষ্টায়_সমর্থন_দিল_রাশিয়া
পরমাণু সরবরাহ গ্রুপ বা এনএসজি’র সদস্য হওয়ার জন্য পাকিস্তান যে প্রচেষ্টা চালাচ্ছে তার প্রতি সমর্থন দিয়েছে রাশিয়া। এনএসজি হচ্ছে পরমাণু পণ্য বিষয়ক বাণিজ্য পরিচালনাকারী দেশগুলোর বিশেষ ক্লাব।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
ডিসেম্বর ১৭, ২০১৭ ১৪:২৫ Asia/Dhaka
  • পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম পাকিস্তানের রাদ ক্ষেপণাস্ত্র
    পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম পাকিস্তানের রাদ ক্ষেপণাস্ত্র

পরমাণু সরবরাহ গ্রুপ বা এনএসজি’র সদস্য হওয়ার জন্য পাকিস্তান যে প্রচেষ্টা চালাচ্ছে তার প্রতি সমর্থন দিয়েছে রাশিয়া। এনএসজি হচ্ছে পরমাণু পণ্য বিষয়ক বাণিজ্য পরিচালনাকারী দেশগুলোর বিশেষ ক্লাব।

এ ক্লাবের সদস্য হওয়ার জন্য পাকিস্তান যে প্রচেষ্টা চালাচ্ছে তার প্রতি সম্প্রতি রুশ একজন কূটনীতিক সমর্থন দিয়েছেন। গত শুক্রবার এক সম্মেলনে রুশ ওই কূটনীতিক বলেছেন, ইসলামাবাদের প্রার্থীতার বিরুদ্ধে নয় মস্কো এবং বিষয়টিতে বাধা দেয়ারও কোনো ইচ্ছা তাদের নেই।

‘ডিসআর্মামেন্ট,নন-প্রলিফারেশন অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাবিলিটি’ শীর্ষক এক সেমিনারে রুশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি পাভেল দিদকোভস্কি এ সমর্থনের ঘোষণা দেন। তিনি জানান, বিষয়টি নিয়ে রাশিয়া ও চীন একসঙ্গে একটি ফর্মূলা তৈরির কাজ করছে যা সবার কাছে গ্রহণযোগ্য হবে। আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় পাকিস্তানের নেয়া পদক্ষেপের প্রশংসা করেন রুশ এ কূটনীতিক।

সম্মেলনে পাকিস্তানের কর্মকর্তারা বলেন, ভারতের নানা তৎপরতার কারণে আঞ্চলিক স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়েছে এবং এ ক্লাবে যোগ দেয়া এখন পাকিস্তানের জন্য জরুরি হয়ে পড়েছে।#    

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭