বায়তুল মুকাদ্দাস ইস্যুতে বিরোধীদের হুমকি দিচ্ছে আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i50099-বায়তুল_মুকাদ্দাস_ইস্যুতে_বিরোধীদের_হুমকি_দিচ্ছে_আমেরিকা
পবিত্র বায়তুল মুকাদ্দাস ইস্যুতে জাতিসংঘ সাধারণ পরিষদের জরুরি অধিবেশনের আগে সদস্য দেশগুলোর ওপর হুমকি ও চাপ সৃষ্টির অপকৌশল নিয়েছে আমেরিকা।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ডিসেম্বর ২০, ২০১৭ ১৩:৫৮ Asia/Dhaka
  • জাতিসংঘ
    জাতিসংঘ

পবিত্র বায়তুল মুকাদ্দাস ইস্যুতে জাতিসংঘ সাধারণ পরিষদের জরুরি অধিবেশনের আগে সদস্য দেশগুলোর ওপর হুমকি ও চাপ সৃষ্টির অপকৌশল নিয়েছে আমেরিকা।

সোমবার বায়তুল মুকাদ্দাস ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মিশরের তোলা প্রস্তাবটির বিরুদ্ধে আমেরিকা ভেটো দেয়ার পর মুসলিম দেশগুলো জাতিসংঘ সাধারণ পরিষদের জরুরি অধিবেশন ডাকার অনুরোধ জাানিয়েছে। জাতিসংঘ সনদের  ৩৭৭ নম্বর অনুচ্ছেদের আওতায় এ প্রস্তাব তোলা হবে এবং তা পাস হলে সংশ্লিষ্ট পক্ষ তা মানতে বাধ্য।

নিকি হ্যালি

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি গতকাল কয়েক ডজন দেশের কাছে একটি চিঠি পাঠিয়েছেন যাতে তিনি এসব সদস্য দেশকে সতর্ক করে বলা হয়েছে, যারা প্রস্তাবের পক্ষে ভোট দেবে তাদেরকে চিনে রাখবে ওয়াশিংটন। নিকি হ্যালি ওই চিঠিতে বলেছেন, "প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক দৃষ্টিতে ভোটাভুটির বিষয়টি দেখবেন এবং তিনি আমাকে বলেছেন কারা আমাদের বিরুদ্ধে ভোট দেয় তা যেন আমি রিপোর্ট করি। আমরা এ ইস্যুতে প্রত্যেকটি ভোটের বিষয়ে লক্ষ্য রাখব।" নিকি হ্যালি তার টুইটার পেইজেও এ বিষয়ে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, যেসব দেশ আমেরিকার অবস্থানের বিপরীতে ভোট দেবে তাদের নাম লিখে রাখা হবে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২০