সেইন্ট পিটার্সবার্গের হামলার দায় স্বীকার করল দায়েশ
ডিসেম্বর ৩০, ২০১৭ ১৪:৩৫ Asia/Dhaka
রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গের একটি বিপণী কেন্দ্রে বিস্ফোরণের দায় স্বীকার করেছে তাফরিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ।
দায়েশের প্রচারণা মাধ্যম হিসেবে পরিচিত আমাক-এ প্রকাশিত এক বিবৃতিতে এ দায় স্বীকার করা হয়। এতে বলা হয়েছে, দায়েশের সঙ্গে সম্পর্কিত একটি গোষ্ঠী এ হামলা করেছে।
বুধবার রাতে রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম নগরীর ব্যস্ত বিপণী কেন্দ্রে চালানো হামলায় একজন গর্ভবতী নারীসহ ১৪ জন আহত হয়েছিলেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেন। হামলায় ঘরে তৈরি বোমা ব্যবহার করা হয়েছে বলে তদন্তে উঠে এসেছে।#
পার্সটুডে/মূসা রেজা/৩০
ট্যাগ