'আমেরিকাকে নিয়ে ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছে ভেনিজুয়েলা'
https://parstoday.ir/bn/news/world-i50957-'আমেরিকাকে_নিয়ে_ধৈর্যের_শেষ_সীমায়_পৌঁছে_গেছে_ভেনিজুয়েলা'
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আমেরিকার কঠোর নিন্দা করে বলেন, ওয়াশিংটনকে নিয়ে ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছে কারাকাস। ভেনিজুয়েলার সাবেক ও বর্তমান চার কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের প্রতি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৬, ২০১৮ ১৫:২৪ Asia/Dhaka
  • 'আমেরিকাকে নিয়ে ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছে ভেনিজুয়েলা'

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আমেরিকার কঠোর নিন্দা করে বলেন, ওয়াশিংটনকে নিয়ে ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছে কারাকাস। ভেনিজুয়েলার সাবেক ও বর্তমান চার কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের প্রতি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

দেশটির জাতীয় সেনা একজন সেনা কমান্ডার, একজন প্রতিমন্ত্রী এবং দুই গভর্নরের বিরুদ্ধে মার্কিন অর্থ মন্ত্রণালয় নিষেধাজ্ঞা আরোপ করার পরিপ্রেক্ষিতে টেলিভিশন ভাষণে তার তীব্র নিন্দা করেন মাদুরো।

তিনি বলেন, সাম্রাজ্যবাদী ডোনাল্ড ট্রাম্পের সরকারের বিরুদ্ধে আমার ধৈর্য শেষ সীমায় পৌঁছে গেছে। মার্কিন আগ্রাসী সরকারের আর কোনো পদক্ষেপ সহ্য করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

এ ছাড়া, হোয়াইট হাউজের ব্ল্যাকমেইলের জবাব বল প্রয়োগের মাধ্যমে দেয়ার জন্য ভেনিজুয়েলার সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। এ নির্দেশ লিখিত ভাবে দেয়া হয়েছে। 

পার্সটুডে/মূসা রেজা/৬