সিরিয়ায় চারটি এস-৪০০ মোতায়েন করল রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i51853-সিরিয়ায়_চারটি_এস_৪০০_মোতায়েন_করল_রাশিয়া
সিরিয়ায় চারটি অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ মোতায়েন করেছে রাশিয়া। গতকাল (মঙ্গলবার) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত এক ভিডিও থেকে এ তথ্য জানা গেছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জানুয়ারি ২৪, ২০১৮ ০৬:৪৬ Asia/Dhaka
  • সিরিয়ায় চারটি এস-৪০০ মোতায়েন করল রাশিয়া

সিরিয়ায় চারটি অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ মোতায়েন করেছে রাশিয়া। গতকাল (মঙ্গলবার) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত এক ভিডিও থেকে এ তথ্য জানা গেছে।

বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দু’টি ইউনিট লাতাকিয়ার রুশ বিমানঘাঁটি হেমেইমিমে এবং দু’টি ইউনিট তারতুসের নৌঘাঁটিতে মোতায়েন করা হয়েছে। এস-৪০০ হচ্ছে রাশিয়ার সর্বাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এটি আকাশে শত্রুর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ধ্বংস করতে দিতে পারে। এ ছাড়া এস-৪০০ একই সময়ে ৩৬টি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

হেমেইমিম হচ্ছে সিরিয়ায় রাশিয়ার স্থায়ী বিমান ঘাঁটি। ২০১৬ সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী রাশিয়া সেখানে ৪৯ বছর বিমান ঘাঁটি রাখতে পারবে। এরপর প্রয়োজনে এর মেয়াদ আরও ২৫ বছর বাড়ানো যাবে।

রাশিয়া সিরিয়ার অনুরোধে ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে সন্ত্রাসীদের বিভিন্ন অবস্থানে বিমান হামলা চালিয়ে আসছে। এছাড়া রাশিয়ার স্থলবাহিনীও সন্ত্রাসবাদ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৪